ঘুষ দেয়ার জন্য ট্রাম্পের জেলে যাওয়া উচিৎ হবে না: স্টর্মি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৫:৪৭ পিএম

মুখ বন্ধ রাখতে ঘুষ দেয়ার কারণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেলে যাওয়া উচিৎ হবে না বলে মন্তব্য করেছেন তার বিরুদ্ধে মামলা করা সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস। 

ট্রাম্পের শুনানির পর দেয়া প্রথম সাক্ষাত্কারে ড্যানিয়েলস বলেন, আমি মনে করি না যে আমার বিরুদ্ধে তার অপরাধ কারাদণ্ডের যোগ্য। 

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ম্যানহাটনের আদালতে তার বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ চার বছরের জেল হতে পারে।

ট্রাম্পের আইনজীবী ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন, কারণ তিনি ট্রাম্পের সাথে তার সম্পর্কের ব্যাপারে সবাইকে জানাতে চেয়েছিলেন। 

প্রসিকিউটররা বলছেন, আইনজীবীকে পরবর্তীতে ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন যেভাবে অর্থ পরিশোধ করেছিলেন তা কর প্রতারণার মধ্যে পড়ে, কারণ এ অর্থকে আইনি ব্যয় হিসাবে দেখানো হয়েছে। 

ড্যানিয়েলস সাক্ষাৎকারে বলেন, ট্রাম্প যা করেছেন তার জন্য তাকে কারাগারে পাঠানো উচিৎ হবে বলে মনে করেন না তিনি।

তবে ট্রাম্প যদি অন্য অপরাধের জন্য দোষী সাব্যস্ত হন, তাহলে তাকে জেলে পাঠানো উচিত যাতে অন্যরা মনে না করে যে তারা একই ধরণের কাজ করে পার পেয়ে যাবে, যোগ করেন তিনি। 

আসন্ন বিচারের সময় তিনি সাক্ষ্য দেবেন কিনা জানতে চাইলে ড্যানিয়েলস বলেন তিনি অবশ্যই তা দেবেন।

তিনি বলেন, এটা দুঃসাহসিক কিন্তু আমি এটার অপেক্ষায় আছি, আমার লুকানোর কিছু নেই। একমাত্র আমিই সত্য কথা বলে আসছি।

মামলার প্রসিকিউটর ম্যানহাটন ডিসট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগ বলেছেন, ড্যানিয়েলসকে অর্থপ্রদানের বিষয়টি লুকানোর চেষ্টা করা প্রতারণার সমান, কেননা নির্বাচনের প্রাক্কালে নেতিবাচক গল্পগুলোকে দমন করে ভোটারদের সাথে প্রতারণা করেছেন ট্রাম্প। 

আরও পড়ুন: পশ্চিম তীরে বন্দুক হামলায় দুই ইসরাইলি নিহত

ট্রাম্প ড্যানিয়েলসের সাথে যৌন সম্পর্কের কথা অস্বীকার করে দাবি করেছেন, তার পরিবারকে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করার জন্য এ অর্থ প্রদান করা হয়েছিল, নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয়। 

আইন বিশেষজ্ঞরা বলছেন, তারা মনে করেন ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও তার জেলে যাওয়ার সম্ভাবনা কম। বরং তাকে জরিমানা করা হতে পারে এমন সম্ভাবনাই বেশি।

প্রাক্তন এই প্রেসিডেন্ট আবার হোয়াইট হাউসের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আগামী বছর ফৌজদারি মামলার বিচার তার মনোনয়ন চাওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।


একাত্তর/এসজে

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর