মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র সজ্জিত যুক্তরাষ্ট্রের সাবমেরিন

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১০:২৪ এএম

মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র এবং মিসাইল সজ্জিত সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

শনিবার মার্কিন নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, বৃহস্পতিবার সাবমেরিন ফ্লোরিডা ওই অঞ্চলে প্রবেশ করে সুয়েজ খাল অতিক্রম করে। যা ১৫৪টি ল্যান্ড অ্যাটাক টমাহক ক্রুজ মিসাইল বহনে সক্ষম। আঞ্চলিক জলসীমার নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষায় মার্কিন পঞ্চম নৌবহরে এটি মোতায়েন করা হয়েছে।

পঞ্চম নৌবহরের সদর দপ্তর বাহরাইনের জুফিয়ার অঞ্চলে। যেখান থেকে উপসাগরীয় অঞ্চল, ওমান উপসাগর, আরব সাগর, অ্যাডেন উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের অংশে কার্যক্রম পরিচালনা করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: ‘শান্তি আলোচনায় নতুন বিশ্ব ব্যবস্থার ওপর গুরুত্ব দিতে হবে’

উপসাগরীয় অঞ্চল দিয়ে বিশ্বের অর্ধেক জ্বালানি সরবারহ হয়। মার্কিন পঞ্চম নৌবহরের অন্যতম কাজ এর নিরাপত্তা নিশ্চিত করা।


একাত্তর/আরএ

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর