রুশ সেনা বধে ‘রক্তচোষা’ রকেট ব্যবহার করছে ইউক্রেন

আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ০১:৪৯ পিএম

চেক প্রজাতন্ত্রের তৈরি ব্লাডসাকার মাল্টিপল রকেট সিস্টেম ব্যবহার করেছে ইউক্রেন। যার নাম আরএম-সেভেনটি ভ্যাম্পায়ার। সম্প্রতি এই সিস্টেমের একটি ভিডিও বের করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। ৪০ কিলোমিটারের মধ্যে নিভুর্লভাবে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত ছাড়াও, আক্রমণের জন্য দ্রুত প্রস্তুত এবং হামলার পর নিরাপদে ফিরতে পারে আরএম-সেভেনটি। 

সম্প্রতি ইউক্রেনীয় বাহিনী একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে চেক প্রজাতন্ত্রের তৈরি আরএম-সেভেনটি ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট সিস্টেম দেখানো হয়েছে। যাকে ব্লাডসাকার আখ্যা দিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা। গ্র্যাড মাল্টিপল রকেট সিস্টেম এবং আরএম-সেভেনটি ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট সিস্টেমের মধ্যকার পার্থক্যকে সোভিয়েত আমলের গাড়ি থেকে আধুনিক গাড়ির সঙ্গে তুলনা করেছেন একজন ক্রু কমান্ডার।

কয়েক দশকের পুরানো প্রযুক্তিতে তৈরি গ্র্যাড মাল্টিপল রকেট সিস্টেম স্থানীয় অস্ত্র হিসাবে যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া-ইউক্রেন। গ্র্যাড মাল্টিপল রকেট সিস্টেম থেকে আরএম সেভেনটি ভ্যাম্পায়ার অনেক বেশি আধুনিক। দুটি রকেট সিস্টেমই ট্রাকের উপর স্থাপন কোরে ব্যবহার করা হয়। 

image


বিভিন্ন সিস্টেম থেকে বিভিন্ন ধরনের রকেট ছুঁড়তে পারে আরএম-সেভেনটি। এছাড়া অধিক নির্ভুল, বেশি দূরত্বে, সহজে ফায়ার পজিশনে নেয়া, হামলার পর দ্রুত নিরাপদে ফিরতে পারার কারণে গ্র্যাড মাল্টিপল রকেট সিস্টেম থেকে আরএম-সেভেনটি বহুমাত্রায় শক্তিশালী। আরএম-সেভেনটি সর্বোচ্চ ৪০ কিলোমিটারের মধ্যকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ৩০ সেকেন্ডে পারে ৪০টির মতো রকেট ছুঁড়তে। গ্র্যাডের সীমানা ২০ থেকে ৩০ কিলোমিটার।

রাশিয়ার আগ্রাসন শুরুর পরই চেক প্রজাতন্ত্র ইউক্রেনকে আরএম-সেভেনটি ভ্যাম্পায়ার মাল্টিপল রকেট সিস্টেম দেয়া শুরু করে। এ পর্যন্ত কতো সংখ্যক দিয়েছে তা জানা যায়নি। চেক প্রজাতন্ত্রে গিফট ফর পুতিন নামে ইউক্রেনকে সহায়তায় তহবিল সংগ্রহ কার্যক্রম চলছে। ওই তহবিলের অর্থে মার্চে ইউক্রেনকে ৩৬৫টি মিসাইলসহ একটি আরএম-সেভেনটি দেয়া হয়েছে।

image


সামাজিক মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায় আরএম-সেভেনটি ভ্যাম্পায়ারের আধুনিক সংস্করণ ব্যবহার করছে ইউক্রেন। আরএম-সেভেনটি, আরএম সেভেনটি ওয়ানটুটু মাল্টিপল রকেট সিস্টেমের আধুনিক সংস্করণ। যা প্রতিকূল পরিস্থিতিতে লক্ষ্যবস্তুতে হামলার উপযোগী করে তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় দিনে তাইওয়ানকে ‘বিচ্ছিন্ন করার’ অনুশীলন চীনের

২০১৫ সালের ফেব্রুয়ারিতে প্রথম আরএম-সেভেনটি তৈরি করা হয়। অক্টোবরে সফল পরীক্ষার পর শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। তাতরা টি-এইটওয়ানফাইভ, এইট ইন্টু এইট মিলিটারি ট্রাক থেকে ব্যবহার করা হয়। এটি পরিচালনায় প্রয়োজন পড়ে তিনজন ক্রু।


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর