ইউক্রেনে সাড়ে ৮ হাজার বেসামরিক নিহত: জাতিসংঘ

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ০৭:৩৩ পিএম

ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ মারা গেছেন বলে দাবি করেছে জাতিসংঘ। 

নিহতের বেশিরভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের। তাদের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯২৭ জন মারা যাওয়ার তথ্য রয়েছে। 

মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় (ওএইচসিএইচআর) বলেছে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জন নিহত এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছেন বলে তাদের কাছে হিসাব রয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ওএইচসিএইচআর বিশ্বাস করে যে, এই সংখ্যা বিবেচনামূলকভাবে বেশি হতে পারে। কেননা তীব্র সংঘাত চলায় কিছু স্থান থেকে তথ্য আসতে দেরি হয়েছে এবং কিছু তথ্য এখনও স্থগিত রাখা হয়েছে। 


একাত্তর/এআর

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর