তাইওয়ানের উত্তরে আকাশসীমা বন্ধ করবে চীন

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৮:৪০ পিএম

চীন আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত তাইওয়ানের উত্তরে আকাশসীমা বন্ধ করে দেয়ার পরিকল্পনা করছে বলে দাবি করেছে বেশ কয়েকটি সূত্র। এই পদক্ষেপ নেয়া হলে তা এই অঞ্চলের চারপাশে ফ্লাইটগুলোকে ব্যাহত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে চীন এবং তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ ব্যাপারে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তারা তাৎক্ষণিক তাতে সাড়া দেয়নি।

নাম প্রকাশ না করার শর্তে চীনের বাইরে থাকা চার কর্মকর্তা জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা তাইওয়ানের উত্তর ফ্লাইট ইনফরমেশন রিজিয়নকে (এফআইআর) ব্যাহত করবে। তবে তারা নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে অবগত নন বলে জানান।

মার্কিন হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির সাথে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সাম্প্রতিক বৈঠকের পর এই খবর এলো। ওই বৈঠক বেইজিংয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। 

এই বিষয়ে সরাসরি জ্ঞান থাকা একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ফ্লাইট নিষেধাজ্ঞার ফলে উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যাওয়া ৬০ থেকে ৭০ শতাংশ ফ্লাইট ও সেইসাথে তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়া, জাপান এবং উত্তর আমেরিকার মধ্যে ফ্লাইটগুলোকে প্রভাবিত করবে।

আরও পড়ুন: ইউক্রেনীয় সেনাকে শিরচ্ছেদের অভিযোগ রুশদের বিরুদ্ধে

ফ্লাইট ঝুঁকির বিষয়ে পরামর্শ দেয়া বিমান শিল্প সমবায় ওপিএসগ্রুপ-এর মতে, গত আগস্টে চীনা সামরিক মহড়ার সময় আরোপিত পূর্ববর্তী বিধিনিষেধের ফলে এই অঞ্চলে ফ্লাইটে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটে এবং কিছু পাইলট অতিরিক্ত জ্বালানি বহন করতে বাধ্য হন।


একাত্তর/এসজে

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর