ইরানে রেলপথে জ্বালানি রপ্তানি করছে রাশিয়া

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১০:০০ পিএম

ইউক্রেন অভিযানের পর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে তেল ও গ্যাসের জন্য নতুন বাজার খুঁজতে থাকা রাশিয়া প্রথমবারের মতো রেলপথে ইরানে জ্বালানি সরবরাহ করছে। 

দুইটি সূত্রের বরাতে রয়টার্স জানায়, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ইরানকে ৩০ হাজার টন পেট্রোল ও ডিজেল সরবরাহ করেছে। খবর: রয়টার্স।

তৃতীয় আরেকটি সূত্রও এই সরবরাহের বিষয়টি নিশ্চিত করলেও পরিমাণ সম্পর্কে নিশ্চিত করতে পারেনি। তবে এই জ্বালানি রাশিয়া থেকে কাজাখস্তান ও তুর্কমেনিস্তান হয়ে রেলপথে সরবরাহ করা হয় বলে জানায় সূত্রটি।

একটি সূত্র জানায়, ইরান থেকে কিছু পেট্রোল কার্গো ট্রাকে করে ইরাকসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাঠানো হয়েছিল।

মধ্য এশিয়ার একজন তেল ব্যবসায়ী বলেছেন, ইরান একটি তেল উৎপাদনকারী দেশ এবং নিজস্ব শোধনাগার রয়েছে। কিন্তু সম্প্রতি দেশটিতে জ্বালানির অভ্যন্তরীণ চাহিদা উৎপাদনকে ছাড়িয়ে গেছে।

বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুই ব্যবসায়ী বলেন, ২০১৮ সালে কাস্পিয়ান সাগর দিয়ে ট্যাংকারের মাধ্যমে ইরানকে অল্প পরিমাণ জ্বালানি সরবরাহ করেছিল রাশিয়া। কিন্তু এখন রুশ তেল কোম্পানিগুলো রেলপথে ইরানে ডিজেল ও পেট্রোল রপ্তানিতে আগ্রহী। কারণ সমুদ্রপথে রপ্তানি ব্যয় অনেক বেশি এবং শিল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে রুশ জ্বালানির সর্বোচ্চ মূল্য বেঁধে দেওয়া হয়েছে।

তবে সূত্রগুলো বলছে, রেলপথে রপ্তানিও বারবার বাধার সম্মুখীন হয়। এক সূত্রের মতে, চলতি বছরে ইরানে জ্বালানি সরবরাহ বাড়ার আশা রয়েছে। কিন্তু রেলপথে ইতোমধ্যে লজিস্টিকস নিয়ে বেশকিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা ক্রমবর্ধমান রপ্তানিকে বাধাগ্রস্ত করতে পারে।

কয়েক বছর ধরে ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা রয়েছে এবং বিশ্ববাজারে দেশটির প্রবেশাধিকার সীমিত। রেলপথে জ্বালানি সরবরাহের বিষয়ে রাশিয়া ও ইরানের তেল মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

গত বছর রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক ইরানের সঙ্গে তেল পণ্যের বিনিময় সরবরাহ শুরু করার ঘোষণা দিয়েছিলেন। সূত্র জানিয়েছে, বাস্তবে এমন বিনিময় সরবরাহ শুরু হয়েছে চলতি বছর।

ইউক্রেনে মস্কো সামরিক অভিযান শুরুর পর রুশ তেল পণ্যের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা বৈশ্বিক জ্বালানি বাজারকে নতুন রূপ দিয়েছে। এখন দূর পথে ট্যাংকার ব্যবহার করে জ্বালানি রপ্তানি করা হচ্ছে। একই সঙ্গে জ্বালানি পরিবহনের নতুন নতুন উপায়ও কাজে লাগানো হচ্ছে।

আরও পড়ুন: চার দিনের সফরে চীনে ব্রাজিলের প্রেসিডেন্ট

পশ্চিমা নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়া ও ইরান। উভয় দেশ একে অপরের অর্থনীতিকে সহযোগিতা করে আসছে। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব দুর্বল করতে তেহরান ও মস্কো ঘনিষ্ঠ হচ্ছে। উভয় দেশই পশ্চিমা নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে দাবি করে আসছে।


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর