মঙ্গলগ্রহে বিরল রেকর্ড গড়লো ইনজেনুইটি

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০১:৫৯ পিএম

টকটকে লাল রঙা মঙ্গলগ্রহ নিয়ে বিজ্ঞানীদের রয়েছে প্রবল আগ্রহ। সেখানে প্রাণের খোঁজ মিলতে পারে, এমন সম্ভাবনায় মঙ্গলগ্রহ আসা যাওয়ার মিশন শুরু হয়। মানুষ পাঠাতে না পারলেও একের পর এক রোবট বা মহাকাশযান পাঠিয়ে চলছে মহাকাশ বিজ্ঞানীরা।

আর এসব ক্ষেত্রে বরাবরই এগিয়ে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গল গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে নাসা সবশেষ সেখানে পাঠিয়েছে পারসিভিয়ারেন্স নামে এক মহাকাশযান। যা ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি লাল গ্রহটির জেজেরো ক্রেটারে অবতরণ করে। 

সেই পারসিভিয়ারেন্সের সঙ্গেই সেখানে পৌঁছায় একটি বোরটিক হেলিকপ্টার। নাম ইনজেনুইটি। পারসিভিয়ারেন্স যখন মঙ্গলের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহ করে চলেছে, তখন মঙ্গলের আকাশে উড়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করে ইনজেনুইটি।

image


মঙ্গলের বায়ুমণ্ডল অত্যন্ত পাতলা। তারমধ্যেই কিন্তু অল্প সময় করে উড়ে উড়ে তথ্য সংগ্রহ করে চলছে এই ক্ষুদ্র হেলিকপ্টারটি। এরিমধ্যে ৫০ বার উড়ান শেষ করে বিরল রেকর্ড সৃষ্টি করেছে ইনজেনুইটি। কারণ নাসার বিজ্ঞানীদেরে কাছে এটি ছিলো একেবারেই অপ্রত্যাশিত। 

কারণ, তাদের মিশনের প্রাথমিক লক্ষ্য ছিলো মঙ্গল গ্রহের আকাশে ইনজেনুইটি পাঁচবার উড়তে পারলেই তারা খুশি। কিন্তু তাদেরকে হতবাক করে দিয়ে সেটি পাঁচের পর একটি শূন্য বসিয়ে দিয়েও থেমে নেই। তবে কখন ও কোথায় গিয়ে ইনজেনুইটি থামবে সেটিও বলা যাচ্ছে না। 

নাসার বিজ্ঞানীরা বলছেন, তাঁদের লক্ষ্য ছিল ইনজেনুইটি নামে ওই হেলিকপ্টারকে পাঁচবার পর্যন্ত মঙ্গলের আকাশে ওড়ানোর। কিন্তু পরে যখন মঙ্গলে পৌঁছে সে অবলীলায় উড়তে থাকে, তখন বিজ্ঞানীরাও তাকে বারবার আকাশে ওড়ানোর সাহস দেখান। 

image


আরও পড়ুন: তুরস্কের নতুন পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ

৫০তম উড়ানে ইনজেনুইটি ১৪৫ সেকেন্ড আকাশে ছিলো। অতিক্রম করেছে ৩২২ মিটার পথ। সেই সঙ্গে ৫০তম উড়ানে সেটি আরও উঁচুতে উড়েছে। সেটিও একটি রেকর্ড। পৃথিবীর মাসের হিসাবে ২৩ মাস সম্পূর্ণ করে ফেলেছে ইনজেনুইটি, সেটিও আশাতীত। 

ইনজেনুইটি মঙ্গলের মাটি থেকে ৫২ ফুট উঁচু দিয়ে উড়ে তার ৪৯তম উড়ানে রেকর্ড গড়েছিলো। ৫০ তম উড়ানে তার চেয়েও উঁচুতে উড়ে সেই রেকর্ড ভেঙেছে সে। এবার সে উড়ল ৫৯ ফুট উঁচু দিয়ে। ইনজেনুইটি মঙ্গলের আকাশে এমন কারিশমা দেখাবে সেটি ভাবতেও পারেনি নাসা।


একাত্তর/এসজে

৫৪ বছর পর আবার চাঁদের পথে পা বাড়িয়েছে মানুষ। বুধবার নাসার একটি রকেটে চড়ে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছেন চার নভোচারী।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৯ মাস ধরে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশে নতুন ইতিহাস গড়লো নাসা। সূর্যের সবচেয়ে কাছে যাওয়ার বিরল কৃতিত্ব দেখালো মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার একটি মহাকাশযান।
এখনও পৃথিবীতে ফিরতে পারেননি তারা। কারণ, যে যানটিতে চড়ে মহাকাশে পাড়ি দেন, সেটি হঠাৎ করে বিগড়ে যাওয়াতে নির্ধারিত সময়ে তাদের আর ফেরা হয়নি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর