দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি চালের ঘাটতিতে বিশ্ব

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৫:৪৩ পিএম

উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে দিশেহারা বিশ্ব অর্থনীতি। এর মধ্যেই খবর এলো দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি চালের ঘাটতিতে পড়বে বিশ্ব। আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা ফিচ সলিউশনের মতে, ২০২২-২৩ অর্থবছরে বিশ্বব্যাপী চালের বৈশ্বিক ঘাটতি দাঁড়াতে পারে ৮ দশমিক ৭ মিলিয়ন টন। যা উচ্চ মূল্যস্ফীতিতে ভোগা দেশগুলোকে আরও বেশি বিপদে ফেলবে। 

চীন থেকে শুরু করে যুক্তরাষ্ট্র এমনকি ইউরোপীয় ইউনিয়ন- বিশ্বের প্রায় সব অঞ্চলেই চালের উৎপাদন কমেছে। আর বেড়েছে দাম। এর ভুক্তভোগী বিশ্বের সাড়ে ৩শো কোটি মানুষ যাদের বেশিরভাগই এশিয়া-প্যাসিফিক অঞ্চলে কারণ এখানে প্রায় ৯০ শতাংশেরই প্রধান খাদ্য ভাত। 

আন্তর্জাতিক বাজার ও অর্থনীতি গবেষণা সংস্থা ফিচ সলিউশনের বলছে, ২০২৩ সালে দুই দশকের মধ্যে বিশ্ব চালের সবচেয়ে বড় ঘাটতিতে পড়তে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে বেশি চাষ করা শস্যটির ঘাটতি আমদানিকারক দেশগুলোকে বড় সংকটে ফেলবে বলছে সংস্থাটি। 

২০২৩ সালে প্রতি মণ চালের গড় দাম সাড়ে ১৭ ডলার। ফিচ-এর পূর্বাভাস বলছে, ২০২২-২৩ অর্থবছরে বিশ্বব্যাপী চালের বৈশ্বিক ঘাটতি দাঁড়াতে পারে ৮৭ লক্ষ যা ২০০৩-২০০৪ অর্থবছরের পর সর্বোচ্চ। ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে সরবরাহ ঘাটতি, সেই সাথে চীন ও পাকিস্তানের মতো বড় উৎপাদক দেশগুলোতে বৈরি আবহাওয়া চালের উৎপাদন কমার বড় কারণ বলছে সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: দামেস্কে আসাদের সাথে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

এই ঘাটতি এবার ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া এবং আফ্রিকার চাল আমদানিকারক দেশগুলোর খাদ্য আমদানির খরচ বাড়াবে বলছে রাবোব্যাংক। বৈশ্বিক খাদ্য ও কৃষি খাতে সুপরিচিত এই সংস্থাটি বলছে অনেক দেশে অভ্যন্তরীণ মজুদও কমবে। আর পাকিস্তান, তুরস্ক, সিরিয়া এবং আফ্রিকান কয়েকটি দেশ যেখানে ইতিমধ্যেই খাদ্য মূল্যস্ফীতি বেশি সেখানে পরিস্থিতি আরও খারাপ হবে। 


একাত্তর/এসজে

বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেল এখন ইতিহাসের সব রেকর্ড ভেঙে বিশ্বের সবচেয়ে দামি তেলে পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সর্বশেষ তথ্যে এই চিত্র উঠে এসেছে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট নিয়ন্ত্রণে আনতে নিজেদের জরুরি মজুত থেকে তেল ছাড়ার বিষয়ে আলোচনা করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭।
মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানতে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়িয়ে যুক্তরাষ্ট্রকে চাপে ফেলতে উপসাগরীয় দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে ইরান।
রাশিয়ার প্রধান তেল শিল্পের ওপর নতুন করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্ববাজারে তেলের দাম রাতারাতি পাঁচ শতাংশ বেড়ে গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর