ইরানে ‘সন্ত্রাসী’ হামলায় যুক্তরাষ্ট্রকে আদালতের জরিমানা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৬:১৯ পিএম

ইরানে ২০১৭ সালে সশস্ত্র গোষ্ঠী আইএসআইএল (আইএসআইএস) দ্বারা পরিচালিত হামলার ক্ষতিপূরণ দিতে মার্কিন সরকার এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ বেশ কয়েক ব্যক্তি ও সংস্থাকে আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। 

বিচার বিভাগের অফিসিয়াল নিউজ ওয়েবসাইট অনুসারে, তেহরানে ২০১৭ সালের জুনে হামলার সময় নিহত তিনজন নিহত এবং আহত ছয়জনের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাজধানীর আদালত বুধবার এই রায় দেয়। 

দিবালোকে চালানো ওই হামলার সময় ইরানের সংসদ ভবন এবং দেশটিতে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির সমাধিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ হামলায় মোট ১৭ জন নিহত হয়। 

আদালতের রায়ে বলা হয়েছে, এ হামলার আর্থিক ক্ষতির জন্য প্রায় ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়াও নৈতিক এবং শাস্তিমূলক ক্ষতির জন্য যথাক্রমে ১০৪ মিলিয়ন ডলার এবং ১৯৯ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হবে। সব মিলিয়ে এ টাকার অঙ্ক প্রায় ৩১৩ মিলিয়ন ডলার। 

এই মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের মধ্যে মার্কিন সরকার, ওবামা, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এবং এর প্রাক্তন কমান্ডার টমি ফ্রাঙ্কস, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ), ট্রেজারি বিভাগ, অস্ত্র প্রস্তুতকারক লকহিড মার্টিন এবং আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ অন্তর্ভুক্ত রয়েছে।

নাম উল্লেখ করা সত্ত্বা বা ব্যক্তিদের কারও কোনও সম্পদই ইরানের নিয়ন্ত্রণে নেই যা বাজেয়াপ্ত করা যেতে পারে। ক্ষতিপূরণের আদেশ কীভাবে কার্যকর করা হবে তাও বলেনি আদালত।

এই হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করার কারণ হিসেবে ওয়েবসাইটে ‘সন্ত্রাসী গোষ্ঠী সংগঠিত ও পরিচালনায়’ মার্কিন যুক্তরাষ্ট্রের ‘মৌলিক’ ভূমিকা সম্পর্কে আমেরিকান কর্মকর্তাদের মন্তব্য, মার্কিন মিডিয়া দ্বারা প্রকাশিত সংবাদ ও তথ্য এবং বই ও বক্তৃতার উল্লেখ করা হয়েছে, যেখানে মার্কিন কর্মকর্তারা আইএসআইএলসহ ‘সন্ত্রাসী গোষ্ঠী তৈরিতে সিআইএর ভূমিকা’ নিয়ে আলোচনা করছেন। 

আরও পড়ুন: নরওয়েতে লক্ষ্যভ্রষ্ট সুইডিশ রকেটের অবতরণ

বিচার বিভাগও স্বীকার করেছে যে, মার্কিন আদালতের বহু আদেশের প্রতিক্রিয়া হিসেবে এই রায় এসেছে যা কয়েক বছর ধরে ইরানকে ‘সন্ত্রাসী’ হামলার জন্য দায়ী করেছে এবং জব্দ করা ইরানি সম্পদ থেকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছে।

তারা বলে, যেহেতু এটি ইরান সরকারের অনাক্রম্যতার লঙ্ঘন হিসাবে চিহ্নিত করে, ইরানি আদালতগুলো মার্কিন সরকার এবং কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচার করেছে এবং আইনি সিদ্ধান্ত দিয়েছে এবং তা চালিয়ে যাবে। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর