ঝটিকা সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি

আপডেট : ০৪ মে ২০২৩, ০২:৩৬ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার গভীর রাতে এক অঘোষিত সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। এই সফরে তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাবেন। স্থানীয় গণমাধ্যম ডাচ নিউজ এজেন্সি এএনপি একথা জানিয়েছে।  

এএনপি জানায়, জেলেনস্কি নেদারল্যান্ডসে তার প্রথম সফর করছেন। হেলসিঙ্কিতে নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর শিফোল বিমানবন্দরে অবতরণ করেন।

এএনপি বিমানের একটি কালো ছবি প্রকাশ করে দাবি করেছে যে, ডাচ সরকারের এই বিমানটি সম্ভবত ইউক্রেনের নেতাকে বহন করছে।

image


জেলেনস্কি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে। মার্চে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সরকারি ব্রডকাস্টার ‘এনওএস’ জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘ইউক্রেনের প্রতি ন্যায়বিচার ছাড়া শান্তি নয়’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন বলেও ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: দেশের অর্জনকে নিজের মনে না করলে রাজনীতি করার প্রয়োজন নেই: কাদের

এক অসমর্থিত সূত্রে জানা গেছে, জেলেনস্কি এই সফরে ডাচ এমপি’দের সাথে বৈঠকের পাশাপাশি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নেদারল্যান্ডস ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


একাত্তর/আরবিএস    

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর