পাকিস্তানে গুলি, সাত শিক্ষকসহ নিহত আট

আপডেট : ০৫ মে ২০২৩, ১২:১০ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কুররাম জেলায় গোলাগুলির দুই পৃথক ঘটনায় সাত শিক্ষকসহ মোট আটজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার কিছু সময়ের ব্যবধানে এ দুটো হামলার ঘটনা ঘটে।

জেলা সদর হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপারিনটেনডেন্ট কাইসার আব্বাস বলেন, গুলির প্রথম ঘটনাটি ঘটে শালজান রোডে। যেখানে এক ব্যক্তি নিহত হন। কিছুক্ষণ পর অপর একটি স্কুলে গোলাগুলির দ্বিতীয় ঘটনা ঘটে এবং সেখানে সাত শিক্ষককে হত্যা করা হয়।

ঘটনার সময়ে পাকিস্তানি গণমাধ্যম ডন ডটকমের একজন প্রতিনিধি স্কুলটির কাছে অবস্থান করছিলেন। তিনি জানান, স্কুলটি শালজান রোড থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে।

অবশ্য খাইবার পাখতুনখাওয়া পুলিশ এখনো এ বিষয়ে কিছুই জানায়নি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শিক্ষকদের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছেন এবং হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্বাস আলী বলেন, আমরা সব দিক খতিয়ে দেখছি, এখনও পর্যন্ত আমরা জানি না কে শিক্ষকদের হত্যা করেছে।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট ভারতীয় বংশোদ্ভূত অজয়

এদিকে গুলির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় প্রবাসী, মানবসম্পদ ও উন্নয়নবিষয়ক মন্ত্রী সাজিদ হুসেইন তুরি।


একাত্তর/আরএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর