বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন ইমরান খান

আপডেট : ১৫ মে ২০২৩, ০৪:৩১ পিএম

বাংলাদেশের মুক্তিযুদ্ধে এদেশের মানুষের ওপর পাকিস্তানি সেনাবাহিনী অত্যাচার করেছিলো বলে স্বীকার করেছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, এখন পাকিস্তানিদের সঙ্গে যা হচ্ছে, ৫০ বছর আগে পূর্ব পাকিস্তানিদের সাথেও তাই হয়েছে। নির্যাতন চালিয়ে বাংলাদেশের জন্ম ঠেকানো যায়নি, তেমনি দমনপীড়ন চলমান বিক্ষোভ ঠেকাতে পারবে না। 

গেলো মঙ্গলবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর এ গ্রেপ্তারের সঙ্গে ১৯৭১ সালে বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের ঘটনার মিল খুঁজছেন পাকিস্তানীরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছেন তাদের অনেকেই, বঙ্গবন্ধুকে আখ্যা দিচ্ছেন পাকিস্তানের সত্যিকারের নায়ক হিসাবে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপের প্রোফাইলে বঙ্গবন্ধুর ছবি দেয়া হচ্ছে। কেউ কেউ নিজের প্রোফাইলেও দিচ্ছেন বঙ্গবন্ধুর ছবি। পাকিস্তানের পাঠ্যবইয়ে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসাবে তুলে ধরা হলেও নিজেদের ভুল শোধরে নিচ্ছেন তারা। বলছেন, গণমাধ্যমের কণ্ঠরোধ করায় একাত্তর সম্পর্কে ভুল তথ্য পেয়েছেন তারা।

গত শুক্রবার মুক্তি পান ইমরান খান। পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণে আবারো তিনি প্রসঙ্গ টানেন বাংলাদেশের। বলেন, ১৯৭১ সালেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হয়েছে। ইংল্যান্ডে পড়াশোনা করতে গিয়ে জানতে পারেন পূর্ব পাকিস্তানে কি ঘটছে।

ইমরান খান বলেন, আবারো পূর্ব পাকিস্তানের কথা স্মরণ করিয়ে দিতে চাই। আমার জীবদ্দশায় হয়েছে পূর্বপাকিস্তান। ১৯৭১ সালের মার্চে সেখানে আমি পূর্ব পাকিস্তান অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের নিয়ে যে জাহাজ ফিরেছিলো এটাই ছিলো শেষ জাহাজ। আমার এখনো মনে আছে, আমাদের জন্য তাদের মনে কি পরিমাণ ঘৃণা ছড়ানো হয়েছিলো। অমরা এসব জানতামই না। আজকে যেভাবে গণমাধ্যম নিয়ন্ত্রণ করা হচ্ছে তখনো তারা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে।

বক্ত্যব্যে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে ভয়াবহ অন্যায় করা হয়েছে বলে স্বীকার করেন ইমরান খান। তিনি বলেন, আমাদের বোঝা উচিৎ যে পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কতো বড় অন্যায় হয়েছে। তাদের দল নির্বাচনে জয়ী হয়েছে। তাদের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিলো...। দেশ ধ্বংস করে দিয়েছে, ৯০ হাজার সৈন্য আত্মসমপর্ণ করেছে। দেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে আপনারা ধারণাও করতে পারবেন না। আপনাদের বোঝা উচিৎ লাঠি দিয়ে পিটিয়ে কিছু হবে না। এটা কাজে দিলে পূর্ব পাকিস্তানেও কাজে আসতো। লাঠি পেটা কোরে, জেলে পুরে কোনো রাজনৈতিক দলকে শেষ করা যায় না।

এ সময় পাকিস্তানের বর্তমান নীতিনির্ধারকদের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, বন্ধ ঘরে অল্প লোক বসে সিদ্ধান্ত নেয়। যাদের বাকি দুনিয়া সম্পর্কে ধারণা নাই।


একাত্তর/এআর

পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
শিক্ষকদের অসামান্য অবদানকে স্মরণ ও শ্রদ্ধা জানাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সোমবার যথাযোগ্য মর্যাদায় পালিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগ অনুযায়ী এ বছর দিবসটির মূল...
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের চূড়ান্ত উত্তরণের পরও যুক্তরাজ্যের বাজারে ৯২ শতাংশ পণ্যের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বহাল থাকবে বলে এক আশাব্যঞ্জক তথ্য জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ...
নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীরা প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার অক্টোবরের বেতনের সঙ্গে পাবেন। তবে, প্রত্যেকের বকেয়ার পরিমাণ এক হবে না। গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোতে নির্ধারিত মূল...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর