ইমরানের বাসভবনে পাঞ্জাব পুলিশের প্রতিনিধি দল

আপডেট : ২০ মে ২০২৩, ০২:০৮ পিএম

পাকিস্তানের পাঞ্জাব পুলিশের চার সদস্যের প্রতিনিধি দল ইমরান খানের বাসভবন জামান পার্কে তল্লাশি ও ইমরানের সঙ্গে বৈঠক করে গেছেন। 

শুক্রবার সন্ধ্যায় তারা সেখানে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সঙ্গে বৈঠকের জন্য আসে। তবে তাদের আলোচনার বিষয়ে সংবাদমাধ্যমকে কিছু জানানো হয়নি। খবর: দ্য ডন।

ঘটনাস্থল থেকে ডনের প্রতিনিধি জানান, পুলিশের প্রতিনিধি দলে ছিলেন লাহোরের পুলিশ কমিশনার মুহাম্মদ আলি রান্ধাওয়া, ডেপুটি কমিশনার রাফিয়া হায়দার, ডিআইজি (অপারেশনস) সাদিক দোগার ও এসএসপি (অপারেশনস) সোহাইব।

ইমরান খানের দল জানিয়েছে, যারা পরোয়ানা নিয়ে জামান পার্কে এসেছিলেন তারা পুরোপুরি সন্তুষ্ট। আমরা আইনের শাসনে বিশ্বাসী। তাদের সব ধরনের সহযোগিতা করা হয়েছে।

ইমরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখান গুমান বলেন, জামান পার্ক থেকে খালি হাতে ফিরেছে পাঞ্জাব পুলিশ। আমার মনে হয় তারা বুঝতে পেরেছে এখানে কিছু নেই। তারা শুধু বিস্কুট ও পানি পেয়েছে।

সাংবাদিকদের তিনি আরও বলেন, আপনাদের সামনেই আমরা বাড়ির দরজা খুলেছি। এখন আপনারা তাদের জিজ্ঞেস করুন তারা কী পেয়েছেন।

এর আগে, পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেন, প্রায় ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ ইমরানের বাসভবনে আশ্রয় নিয়েছে। শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েকশ’ পুলিশ সদস্য বাসাটি তল্লাশি করবে বলে গণমাধ্যমে জানান তিনি।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, জামান পার্কে তল্লাশির জন্য তারা পরোয়ানা পেয়েছে। পুলিশ সুপারের তত্ত্বাবধানে তল্লাশি চালানো হবে। থাকবেন নারী কর্মকর্তাও।

বিবৃতিতে আরও বলা হয়, বাসাটির প্রবেশ ও বের হওয়ার পথগুলো পরীক্ষা করা হবে। মূল লক্ষ্য বাসায় লুকিয়ে থাকা ‘সন্ত্রাসীদের’ খুঁজে বের করা।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, তল্লাশির সময় মিডিয়ার উপস্থিতি নিয়ে পাঞ্জাব সন্তুষ্ট।

আরও পড়ুন: ওবামাসহ ৫০০ মার্কিন নাগরিকের ওপর রুশ নিষেধাজ্ঞা

বুধবার পাঞ্জাব সরকার দাবি করে, জামান পার্কে ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ লুকিয়ে রয়েছে। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য পিটিআইকে ২৪ ঘণ্টা সময়ও বেঁধে দেওয়া হয়। তবে বৃহস্পতিবার সেই সময়সীমা অতিক্রম হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।


একাত্তর/জো

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর