ভারি বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত মাদ্রিদ

আপডেট : ৩০ মে ২০২৩, ০৮:২৯ পিএম

স্পেনের রাজধানী মাদ্রিদে প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে মাদ্রিদের ক্যানাল মেট্রো স্টেশন।

বন্যার কারণে ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল। সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে বন্যার অনেক ভিডিও। তাতে দেখা গেছে, মেট্রো স্টেশনের সিলিং দিয়েও বৃষ্টির পানি ঢুকছে। ভেসে গেছে স্টেশনের মেঝেও। টানা বৃষ্টির কারণে বন্যার আশঙ্কায় চলতি সপ্তাহের শুরুর দিকেই সব শিক্ষা প্রতিষ্ঠান ও ডে কেয়ার বন্ধ করে দেয় প্রশাসন।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ সংক্রান্ত ভিডিও। খবর রয়টার্সের।

পথচারীদের ধারণকৃত ভিডিওতে দেখা যায়, সাবওয়ের ছাদ থেকে রীতিমতো ঝর্ণার মতো গড়াচ্ছে বন্যার পানি। এছাড়া প্রবলভাবে পানি ঢুকছে পাতাল রেলস্টেশনে। এমন অবস্থায় যেকোনো মুহূর্তে সিলিং ভেঙ্গে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

এদিকে গত সপ্তাহে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভারি বৃষ্টিপাত এবং বন্যা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব শিক্ষা প্রতিষ্ঠান, ডে কেয়ার সেন্টার বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। পানি বন্দি হয়ে পড়ে হাজারও পরিবার। গাড়ি ও অন্যান্য যানবাহন ডুবে যায় বন্যার পানিতে। এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চালানো যায়নি উদ্ধার ও ত্রাণ তৎপরতা।


একাত্তর/এআর

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর