কেপটাউনে রুশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট : ০২ জুন ২০২৩, ০৪:১৪ পিএম

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা বাড়াতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। 

বৃহস্পতিবার কেপটাউনে ব্রিকস গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এই দুই নেতা তাদের আলোচনা সারেন। খবর: সৌদি গেজেট।   

বৈঠকে অভিন্ন স্বার্থের অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কর্মকাণ্ডকে একীভূত করার বিষয়েও আলোচনা করেন তারা। প্রিন্স ফয়সাল রাশিয়ান-ইউক্রেনীয় সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজতে আঞ্চলিক এবং আন্তর্জাতিক প্রচেষ্টার সমর্থনে সৌদি আরবের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

দুই পক্ষই ‘ব্রিকস এবং আফ্রিকা: পারস্পরিক ত্বরান্বিত বৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক বহুপাক্ষিকতার জন্য অংশীদারিত্ব’ স্লোগানের অধীনে অনুষ্ঠিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে উত্থাপিত মূল বিষয়গুলো নিয়েও আলোচনা করেন।

এদিকে প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ বৃহস্পতিবার কেপটাউনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও দেখা করেছেন।

আলোচনায় দুই মন্ত্রী দেশ ও জনগণের মধ্যে ঐতিহাসিক ও দৃঢ় সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে তা বৃদ্ধি ও উন্নয়নের উপায় পর্যালোচনা করেন। তারা পারস্পরিক স্বার্থের বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমন্বয় বাড়ানোর বিষয়েও আলোচনা করেন।

আরও পড়ুন: ইউক্রেনকে সদস্য করতে ন্যাটোর সব সদস্য সম্মত

বৈঠকে সৌদি আরবের আন্তর্জাতিক বিষয়ক পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ডক্টর আবদুল রহমান আল-রাসি, সাউথ আফ্রিকায় সৌদি রাষ্ট্রদূত সুলতান আল-লুইহান আল-আনকারি এবং প্রিন্স ফয়সালের অফিসের মহাপরিচালক আবদুল রহমান আল-দাউদ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।  


একাত্তর/জো

ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনের শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার চীন ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন এই সফর থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ক্ষেত্রে বড়সড় জয়ের...
এক বর্ণাঢ্য ও সুপরিকল্পিত আয়োজনের মধ্য দিয়ে বেইজিংয়ে স্বাগত জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বুধবার স্থানীয় সময় গোধূলি লগ্নে এয়ারফোর্স ওয়ান থেকে নামার পর তাঁকে লাল গালিচা...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর