তাইওয়ান প্রণালিতে ‘মুখোমুখি’ চীনা ও মার্কিন যুদ্ধজাহাজ

আপডেট : ০৫ জুন ২০২৩, ০১:২১ পিএম

তাইওয়ান প্রণালিতে চীনের সাথে ‘বিপজ্জনক মিথস্ক্রিয়ার’ একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন নৌবাহিনী, যেখানে একটি চীনা যুদ্ধজাহাজকে সংবেদনশীল জলপথে মার্কিন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সামনে দিয়ে যেতে দেখা গেছে। 

রোববার গভীর রাতে মার্কিন নৌবাহিনীর দ্বারা প্রকাশিত ভিডিওটিতে, একটি চীনা যুদ্ধজাহাজকে শান্ত সাগরে মার্কিন জাহাজের পথ ধরে যাত্রা করতে দেখা যায়। তবে মার্কিন জাহাজটি নিজের পথ পরিবর্তন করেনি। 

সামরিক আলোচনা না করার জন্য একে অপরকে দোষারোপ এবং বাণিজ্য থেকে শুরু করে ইউক্রেনে আগ্রাসন পর্যন্ত সবকিছু নিয়ে উভয়ের মধ্যে মতানৈক্যের মধ্যে এই ঘটনা ভবিষ্যতে মুখোমুখি সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইউএসএস চুং-হুন এবং কানাডার এইএসএমসি মন্ট্রিল শনিবার প্রণালিতে একটি ‘রুটিন’ ট্রানজিট পরিচালনা করছিল, যখন চীনা জাহাজটি মার্কিন জাহাজের দেড়শ’ গজের মধ্যে চলে আসে। 

এসময় একটি কণ্ঠস্বরকে ইংরেজিতে একটি রেডিও বার্তা পাঠাতে শোনা যায়, যেখানে ‘ন্যাভিগেশনের স্বাধীনতা সীমিত করার প্রচেষ্টার’ বিরুদ্ধে সতর্ক করা হয়, যদিও বাতাসের শব্দের কারণে শব্দগুলো অস্পষ্ট।

চীন এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনার বিষয়ে সরাসরি মন্তব্য করেনি এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেয়নি।

এর আগে, শনিবার রাতে যৌথ যাত্রার মাধ্যমে ‘ইচ্ছাকৃতভাবে ঝুঁকি উসকে দেয়ার’ জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডাকে তিরস্কার করে চীনের সামরিক বাহিনী।

চীনা সামরিক ভাষ্যকার সং ঝংপিং রয়টার্সকে বলেছেন, এই ‘পয়েন্ট ব্ল্যাংক দুরত্বে বাধা’ চীনের নৌবাহিনীর সক্ষমতা এবং ‘সাহস’ উভয়েরই একটি প্রদর্শনী।

আরও পড়ুন: দোনেৎস্কে বড় হামলা ঠেকিয়ে ২৫০ সেনা হত্যার দাবি রাশিয়ার

সাম্প্রতিক দিনগুলোতে এটি ছিল দুই দেশের এভাবে মুখোমুখি হওয়ার দ্বিতীয় ঘটনা।

গত ২৬ মে একটি চীনা যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশসীমায় একটি মার্কিন সামরিক বিমানের কাছে ‘অপ্রয়োজনীয়ভাবে আক্রমণাত্মক’ কৌশল চালায় বলে অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র।


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর