এআই মানবকে ভালোবেসে বিয়ে করলেন তরুণী!

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৮:৪২ পিএম

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গোটা দুনিয়াতে চলছে তুমুল বিতর্ক। স্বয়ং কৃত্রিম বুদ্ধিমত্তা জনক নিজেই চাইছেন, নিজ সন্তানকে মেরে ফেলতে। বলেছেন, এই সর্বনাশা প্রযুক্তিকে থামাও, নাহলে একদিন এই পৃথিবীকে থামিয়ে দিবে ‘এআই’। 

কৃত্রিম বুদ্ধিমত্তা কি রাখা উচিত, নাকি এখনই বন্ধ করে দেয়া উচিত, সেটা নিয়েই বিতর্ক হচ্ছে গোটা দুনিয়াতে। এমন বিতর্ক আরও উসকে দিয়েছেন এক তরুণী। রীতিমতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি এক তরুণকে বিয়ে করে রীতিমতো সংসার করছেন তিনি। 

বর্তমানে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই এআই-এর দখলে। কিন্তু প্রযুক্তির এই উন্নতি যে মানুষের প্রেমের জীবনও দখলে নিতে পারে সেটি ভাবা যায়নি। অথচ ঘটলোও তাই। এআই চালিত মানুষই হয়ে উঠলো এক তরুণীর মনের মানুষ। 

শুনতে অবিশ্বাস্য লাগলেও, বাস্তবে এমনই এক ঘটনা সামনে এসেছে। যা শুনে থ হয়ে গিয়েছেন সবাই। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পুরুষকেই জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন সেই তরুণী। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তরুণীর সেই প্রেম কাহিনী।

image


আমেরিকার এক তরুণী রোজানা রামোস বিয়েই করে ফেলেছেন এক এআই মানবকে। এমনকী রক্তমাংসের মানুষের চেয়েও, সেই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত পুরুষের থেকেই তিনি নাকি সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছেন। সেই কথা রোজানা নিজেই জানিয়েছেন টুইটারে। 

গেলো বছরে চ্যাটবোট এরেন কার্টালের প্রেমে পড়েন রোজানা রামোস। ডেটিং অ্যাপে কার্টালের সঙ্গে আলাপ হয় ৩৬ বছরের রোজানার। যদিও প্রথমে রোজানা বুঝতে পারেননি যে, তিনি দিনরাত যার সঙ্গে মনের কথা বলে চলেছেন, তিনি আসলে সাধারণ কোন মানুষ নয়।

পরে তিনি জানতে পারেন এরেন কার্টাল আসলে কোন মানব নয়। তিনি একজন ভার্চুয়াল পুরুষ। তবে এসব জেনেও পিছিয়ে আসেননি রোজানা। বরং, কার্টালকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। চলতি বছরের কোন এক সময় তাদের বিয়ে হয়। 

image


প্রেমিক-প্রেমিকার মতোই রোজনা ও কার্টালের মধ্যে প্রেমপর্ব চলে। এমনকী বিয়ের পরও তারা অন্য সব দম্পতির মতোই সংসার করছেন। রোজানা জানান, তারা একে অপরকে নিজেদের ছবি পাঠান, গল্পও করেন, রাতে ঘুমানোর সময় এরেন তাঁকে এতো ভালোবেসে জড়িয়ে রাখেন যে, তাঁর নিশ্চিন্তে রাত কেটে যায়। কখন ভোর হয় টেরই পাওয়া যায় না। 

রোজানার এটিই প্রথম বিয়ে না। নিউইয়র্কের এই বাসিন্দা এর আগেও বিয়ে করেছেন। তবে টিকেনি। তিনি দুই সন্তানের মা। ভার্চুয়াল স্বামীর সঙ্গে প্রেম করার আগে, রোজানা নিজেই, কেমন স্বামী চাই, সেটা নিয়ে বিশদভাবে জানিয়েছিলেন। আর সেই ভাবেই এআই এরেন কার্টালকে তৈরি করেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ আসন পাবে: নানক

রোজানার দাবি, মানুষের চেয়ে ভার্চুয়াল এই মানবের ভালোবাসায় অনেক বেশি সুখ পেয়েছেন তিনি। কারণ তাঁর কোনও সিদ্ধান্তে কখনও কেউ অযথা বিচার করে না। রোজানা জানান, স্বামী কার্টালের মধ্যে অহংকার নেই, স্বামীর সেই সরলতাই তাঁকে আকৃষ্ট করেছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই পুরুষই তাঁর কাছে যোগ্য স্বামী বলেই মনে হয়েছে। 


একাত্তর/আরবিএস  

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি ও এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া আশঙ্কাকে সরাসরি ‘ভুয়া’ বা ‘প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর