তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনে দূতাবাস খুললো হন্ডুরাস

আপডেট : ১১ জুন ২০২৩, ০৪:২৪ পিএম

তাইওয়ানের সাথে ঘোষণা দিয়ে সম্পর্ক ছিন্ন করার পর চীনে দূতাবাস খুলেছে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস।

রোববার বেইজিংয়ে তাদের দূতাবাসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে হন্ডুরাস। খবর: রয়টার্স।

এর আগে, এ বছরের শুরুতে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছিল দেশটি।

হন্ডুরাসের প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন। সফরে দুই দেশের বিভিন্ন ইস্যুতে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গত মার্চে হন্ডুরাস ঘোষণা দেয়, বেইজিংয়ের ‘এক চীন’ নীতি অনুযায়ী কোনো দেশ চীন ও তাইওয়ান উভয়ের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবেনা। হন্ডুরাসসহ বিশ্বের ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে তাইওয়ানকে স্বীকৃতি দিলেও হন্ডুরাস তাদের সমর্থন প্রত্যাহার করে নিলো।

আরও পড়ুন: চীন সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

তাইওয়ান নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে আসছে। কিন্তু এই দ্বীপ অঞ্চলটিকে নিজেদের বলে থাকে বেইজিং। গত বছর থেকে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের আনাগোনা বাড়ায় অঞ্চলটিতে সামরিক উত্তেজনা কয়েকগুণ বেড়েছে। সম্প্রতি তাইওয়ানকে যেকোনো মূল্যে চীনের সঙ্গে যুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।


একাত্তর/জো

তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামী আন্দোলনকারীদের ওপর রক্তক্ষয়ী সামরিক অভিযানের ৩৭ বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। এই বিশেষ দিনে চীনের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
তাইওয়ানের সুউচ্চ আকাশচুম্বী ভবন 'তাইপেই ১০১' কোনো দড়ি বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই আরোহণ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। ক্যালিফোর্নিয়ার গ্রানাইট পাহাড় 'এল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর