নাইজেরিয়ায় বিয়ে থেকে ফেরার পথে নৌকাডুবি, নিহত ১০৩

আপডেট : ১৪ জুন ২০২৩, ১০:১৭ এএম

উত্তর নাইজেরিয়ায় যাত্রীবোঝাই নৌকা ডুবে শিশুসহ অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। নৌকাটির যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উত্তর-মধ্যাঞ্চলের কাওয়ারা বিভাগে মঙ্গলবার এ ভয়াবহ নৌ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি'র। 

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। 

রাজ্য পুলিশ ও গভর্নরের অফিস জানিয়েছে, নৌকাটি কাওয়ারার পাশের রাজ্য নাইজার থেকে বরযাত্রীদের নিয়ে নদী পার হচ্ছিল। সেসময় নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার শিকার যাত্রীরা বিয়ে শেষে কাওয়ারার পাতিগি বিভাগে ফিরছিলেন। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে সেটি এখনও জানা যায়নি।

আরও পড়ুন: ভারতে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’র প্রভাবে নিহত সাত

কাওয়ারা রাজ্য পুলিশের মুখপাত্র ওকসানমি আজাই বলেন, এখন পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১০০ জনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।  

ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, ২০২১ সালের মে মাসে একই এলাকার কাছাকাছি একটি নৌকা ডুবে কমপক্ষে ১৬০ জনের মৃত্যু হয়েছিল। 


একাত্তর/আরবিএস  

গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে নিখোঁজ হয়েছেন ৭০ জন অভিবাসনপ্রত্যাশী। ডুবে যাওয়া সেই নৌযানটি থেকে বাংলাদেশিসহ অন্তত ৩২ জনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।
জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর আল-খুমসের কাছে অভিবাসীবাহী দুটি নৌকা ডুবে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের সবাই বাংলাদেশি বলে জানিয়ে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর