মাঝআকাশে উড়োজাহাজের জানালা ভেঙে ঢুকে পড়লো পাখি

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:৫৩ পিএম

উড়োজাহাজে পাখির ধাক্কার ঘটনা মাঝেমধ্যেই শোনা যায়। তাতে পাখির মৃত্যু হয়। আবার কখনও কখনও উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে বিমানবন্দর থেকে ওড়ার পর পরই এমন ঘটনা যদি ঘটে, তা হলে উড়োজাহাজটিকে জরুরি ভিত্তিতে নামিয়ে আনা হয়। 

তবে উড়োজাহাজের উইন্ডস্ক্রিনে ধাক্কা লাগার পর সেই উইন্ডস্ক্রিন ভেদ করে পাখি ঢুকে যাওয়ার ঘটনা খুব কমই শোনা গিয়েছে। তেমনই একটি ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। 

শুক্রবার সেই ঘটনার একটি ভিডিও-ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রাশিয়া টুডে-র প্রতিবেদন অনুযায়ী, ইকুয়েডরর লস রিওস প্রদেশে এমন ঘটনা ঘটেছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, শুধু উইন্ডস্ক্রিনে ধাক্কা খেয়ে পাখিটি পড়ে যায়নি। উড়োজাহাজের উইন্ডস্ক্রিনে সেটি আটকে যায়। এসময় পাখিটির দেহের বেশির ভাগ অংশ উইন্ডস্ক্রিন ভেদ করে ঢুকে যায়।

মাঝআকাশে এমন ঘটনাতেও মাথা ঠাণ্ডা রেখেছিলেন পাইলট এরিয়েল ভ্যালিয়েন্তে। রাশিয়া টু়ডে-র প্রতিবেদন অনুযায়ী, পাইলট ভ্যালিয়েন্তে ওই অবস্থাতেই উড়োজাহাজটি চালিয়ে যান। শুধু ঝুঁকি নিয়ে চালানোই নয়, বিমানটিকে যাত্রীসহ নিরাপদে অবতরণও কোরআন তিনি। এই ঘটনায় পাইলট আহত হননি বলেও ওই প্রতিবেদনে বলা হয়েছে।

ভয়ঙ্কর এই ঘটনার সাথে জড়িত পাখিটি কোন প্রজাতির সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে কেউ কেউ অনুমান করেছেন যে এটি একটি আন্দিয়ান কনডর হতে পারে, যার ডানার দৈর্ঘ্য ৯ ফুট পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন: যুক্তরাজ্যে নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান

যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে ককপিটে বসে রয়েছেন পাইলট। উড়োজাহাজের উইন্ডস্ক্রিন ভেদ করে ঝুলছে বড় একটি পাখি। পাইলটের চোখেমুখে রক্তের ছিটে। 

উড়োজাহাজের ধাক্কায় পাখিটির মৃত্যু হয়েছিল। সেটির দেহ থেকে রক্ত চুইয়ে পাইলটের গায়ে পড়ছিল। আর সেই অবস্থাতেই উড়োজাহাজ চালাচ্ছেন পাইলট। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। 


একাত্তর/এসজে

দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
আকাশপথে দ্রুত যোগাযোগের দুনিয়ায় এক অবিশ্বাস্য বিপ্লব আনতে চলেছে চীন! শব্দের গতির চেয়ে দ্বিগুণেরও বেশি বেগে ছুটতে সক্ষম নতুন এক সুপারসনিক যাত্রীবাহী বিমান নির্মাণের পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে ফায়ার সার্ভিসের ট্রাকের ভয়াবহ সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর