মেক্সিকোয় দাবদাহে আট জনের মৃত্যু

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:৩৮ পিএম

মেক্সিকোয় মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া তৃতীয় দাবদাহে এখন পর্যন্ত আট জন মারা গেছে। হিটস্ট্রোক ও পানি শুন্যতায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও অনেকেই। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। খবর মেক্সিকো নিউজ ডেইলি'র। 

ফেডারেল স্বাস্থ্য বিভাগ শুক্রবার বলেছে, দেশটির ৩২টি রাজ্যের মধ্যে ১২টিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস (১১৩ ফারেনহাইট) ছাড়িয়ে যাবে। চলতি সপ্তাহে রাজধানী মেক্সিকো সিটিতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপামাত্রা রেকর্ড করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ১৪ এপ্রিল থেকে ১২ জুনের মধ্যে হিটস্ট্রোকে সাত জন এবং এক জন পানি শুন্যতায় মারা গেছে।

আরও পড়ুন: জাতির কাছে 'আদিপুরুষ' নির্মাতার ক্ষমা চাওয়া উচিত: প্রিয়াঙ্কা

এর আগে গত বছর দেশটির কিয়দংশে খরা জনিত জরুরি অবস্থা ঘোষণা করেছিল। দাবদাহ ও জলাধারের পানি শুকিয়ে তীব্র খরা পরিস্থিতি তৈরি হয়েছিল।

এদিকে চলতি বছর গত কয়েক সপ্তাহ ধরে কর্তৃপক্ষ দেশটির মন্ট্রেরিসহ কিছু শহরে দিনে মাত্র কয়েক ঘন্টার জন্যে পানি সরবরাহ করছে।


একাত্তর/আরবিএস  

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর