পাকিস্তানে বিয়ে নিয়ে বিরোধে এক পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ জুন ২০২৩, ১০:০৪ পিএম

পাকিস্তানে বিবাহ বিরোধের জেরে আত্মীয়দের গুলিতে এক পরিবারের ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন নারী, বাকিরা পুরুষ।

বুধবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের মালাকান্দ জেলার বাটখেলা তেহসিলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, ঘরে ঢুকেই এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে হত্যাকারীরা।

পুলিশের এক কর্মকর্তা জানান, একটি বিয়ে নিয়ে আত্মীয়দের সঙ্গে মতবিরোধ হয়েছিল ওই পরিবারের সদস্যদের। সেই নিয়ে কয়েকদিন ধরেই বিতণ্ডা চলছিলো। পাকিস্তানের স্থানীয় সময় বুধবার ভোররাতে ওই পরিবারের বাড়িতে চড়াও হয় আত্মীয়রা। পরিবারের সকলেই তখন ঘুমাচ্ছিলেন। খুন করেই পালিয়ে যায় আত্মীয়রা

হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে প্রাদেশিক আধাসামরিক বাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে সেগুলো ময়নাতদন্তের জন্য বটখেলা হাসপাতালে পাঠায়।

পুলিশ বলছে, খুনিদের গ্রেপ্তারে সব ধরনের চেষ্টা চলছে। জেলার প্রবেশ পথগুলোতে তল্লাশি চালানো হচ্ছে।

তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী মুহাম্মদ আজম খান দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পুতিন ইউক্রেন যুদ্ধে হেরে যাচ্ছেন: বাইডেন

‘অভিযুক্তদের বিচারের আওতায় আনা হবে। নিহতের পরিবারকে বিচার করা হবে’, বলেন আজম খান।


একাত্তর/আরএ

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর