কুমিরকে বিয়ে করলেন ওক্সাকা রাজ্যের মেয়র

আপডেট : ০২ জুলাই ২০২৩, ০৬:৪২ পিএম

পুরানো রীতি মেনে কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর ওক্সাকা রাজ্যের মেয়র। বর-কনেকে আশির্বাদ করতে বিয়ের আসরে উপস্থিত ছিলেন মেয়রের পরিবারসহ আরো অনেকেই। 

ধুমধাম করে ছোট্ট কুমিরছানাকে বিয়ে করলেন মেক্সিকোর পেদ্রো হুয়ামেলুলার মেয়র ভিক্টর হুগো সোসার। কুমিরের সাথে বিয়েতে আশীর্বাদ করেছেন মেয়রের আত্মীয় স্বজনরা।

শতশত বছর ধরে চলে আসা ওক্সাকা রাজ্যের চন্টাল এবং হুয়েভ আদিবাসীদের মধ্যে এই রীতির প্রতি শ্রদ্ধা জানাতেই বিয়ের আয়োজন। 

বিয়ে নিয়ে ভিক্টর হুগো সোসা বলেন, এটা দুই সংস্কৃতির মেলবন্ধন। হুয়েভ এবং চন্টালদের মধ্যে সম্পর্কের প্রতিফলন। দুই সম্প্রদায়ের মধ্যে বিরোধ দুর করতেই এই আয়োজন।

এখন প্রশ্নটা হলো, বিয়ের কনে কুমির কেন? উত্তর দিয়েছেন বর। তিনি বলেন, আমাদের জন্য কুমির খুব গুরুত্বপূর্ণ। তাকে রানী বা রাজকুমারী বলে মনে করা হয়। 

তিনি আরও যোগ করেন, সে আমাদের জন্য বৃষ্টি, পানি এবং সৌভাগ্য বয়ে আনবে বলে বিশ্বাস আমাদের। তাই ভালো ফসল এবং মাছ পাবার আশায় এমন বিয়ের আয়োজন করা হয়ে থাকে।

image


আদিবাসী সমাজে বিয়ের এই প্রথাটিতে ক্যাথলিক নিয়মের সাথে জুড়ে দিয়ে আয়োজন হয় বিয়ের অনুষ্ঠান।কনের বিয়ের পোশাক থেকে শুরু করে পুরো আয়োজনে করা হয়, বিশ্বাসের রীতি মেনে। 

আরও পড়ুন: সুগন্ধায় বিস্ফোরণ: একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ তিন

কনের ঠোঁটে চুমু দিয়ে শেষ হয় বিয়ের আনুষ্ঠানিকতা। যদিও কুমিরের কামড় থেকে বাঁচতে বরের সুরক্ষায় বাঁধা থাকে মুখ। এরপর কুমির বউকে কোলে নিয়ে নেচে গেয়ে গ্রাম ঘুরে বেড়ান বর। 


একাত্তর/আরবিএস  

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে এক হাজার ৫৮৫...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর