মাস্কের টুইটারকে টেক্কা দিতে আসছে জাকারবার্গের থ্রেডস

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম

ইলন মাস্কের টুইটারকে টেক্কা দিতে নতুন মাইক্রোব্লগিং সাইট আনছেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সিইও মার্ক জাকারবার্গ।

বৃহস্পতিবার থেকে অ্যাপল অ্যাপস্টোরে পাওয়া যাবে থ্রেডস নামের অ্যাপটি। এটি লিঙ্ক করা থাকবে ইনস্টাগ্রামের সঙ্গে। খবর: বিবিসি।

ধারণা করা হচ্ছে, মেটার থ্রেডস অ্যাপ বিনামূল্যের পরিষেবা হবে। ব্যবহারকারী কতগুলো পোস্ট দেখতে পারবেন, থাকবে না তার কোনও সীমাবদ্ধতা। যেখানে টুইটারে এ ধরনের সীমাবদ্ধতা যুক্ত করে ব্যবহারকারীদের ক্ষুব্ধ করেছেন ইলন মাস্ক।

থ্রেডস নিয়ে এক টুইটে মাস্ক লেখেন, ‘ধন্যবাদ, তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে শুরু করেছে।’

এই পদক্ষেপটি জাকারবার্গ ও মাস্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সর্বশেষতম নজির। টুইটারের সামনে এখন বড় হুমকি হতে পারে থ্রেডস।

সাম্প্রতিক বছরগুলোতে টুইটার সদৃশ বেশ কয়েকটি অ্যাপ বাজারে এসেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশ্যাল এবং মাস্টোডনর এগুলোর মধ্যে অন্যতম। তবে ৪৪ বিলিয়ন ডলারের টুইটারের সঙ্গে পাল্লা দেওয়ার মতো কিছু করে দেখাতে পারেনি এগুলো।

এক্ষেত্রে থ্রেডস অনেক এগিয়ে। টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সম্পদ রয়েছে মেটার। এছাড়া থ্রেডস ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের অংশ হবে, তাই এটি কয়েক মিলিয়ন অ্যাকাউন্ট নিয়েই শুরু হচ্ছে। অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের মতো শূন্য থেকে শুরু করতে হচ্ছে না এটিকে।

আরও পড়ুন: সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে আবারও হামলা খলিস্তানিদের

ফলে টুইটারের তুলে নেওয়া সুবিধাগুলোকে হাতিয়ার বানিয়ে এই জনপ্রিয় মাইক্রোবগ্লিং প্ল্যাটফর্মের একটি দারুণ বিকল্প হাজির করতে জাকারবার্গকে খুব বেশি বেগ পেতে হবেনা।


একাত্তর/জো

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক নজিরবিহীন হুঁশিয়ারিতে জানিয়েছে যে, ১ এপ্রিল থেকে তারা অ্যাপল, গুগল, মেটা এবং বোয়িংয়ের মতো ১৮টি শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি ও শিল্প প্রতিষ্ঠানের ওপর...
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর