পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রিগোজিন

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৩:৫৪ পিএম

রুশ বাহিনীর একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করার প্রস্তাব ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২৩-২৪ জুন ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর পুতিনের সঙ্গে বাহিনীটির সিনিয়র কমান্ডারদের এই আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। খবর: বিবিসি।

ব্যর্থ বিদ্রোহের পরও ওয়াগনারকে সুযোগ দিয়েছিলেন পুতিন। একটি রুশ দৈনিক পত্রিকাকে পুতিন বলেছেন, মস্কোতে আলোচনায় ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডার এই পরিকল্পনায় সায় দিয়েছেন।

তিনি বলেন, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন ওয়াগনার প্রধান। প্রিগোজিন এই প্রস্তাবের বলেছেন তারা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নন। তবে ওয়াগনারের বেশ কয়েকজন কমান্ডার এই পরিকল্পনায় সায় দিয়েছেন।

পুতিন বলেছেন, বৈঠকে প্রিগোজিনসহ অন্তত ৩৫জন ওয়াগনার কমান্ডার উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর প্রস্তাবে কর্মসংস্থানের একাধিক বিকল্প ছিলো। একটি ছিলো যোদ্ধারা একজন সিনিয়র ওয়াগনার কমান্ডারের অধীনে যুদ্ধে অংশগ্রহণ অব্যাহত রাখবে।

তিনি বলেন, তিনি যখন এই প্রস্তাব দিচ্ছিলেন, তখন অনেক কমান্ডার মাথা নেড়ে সম্মতি দিচ্ছিলেন। সামনে বসা প্রিগোজিন তা দেখতে পাননি।

ভাড়াটে যোদ্ধারা লড়াইয়ের ইউনিট হিসেবে থাকবে কি না জানতে চাইলে তিনি বলেছেন, ওয়াগনারের অস্তিত্ব নেই। বেসরকারি সামরিক সংস্থার জন্য কোনো আইন নেই।

তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, ওয়াগনার যোদ্ধাদের কীভাবে বৈধ করা যায় তা নিয়ে পার্লামেন্টে আলোচনা হতে পারে।

২৩-২৪ জুনের বিদ্রোহ অবসানে বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় যে সমঝোতা হয়েছিল তা অনুসারে, যোদ্ধাদের নিয়মিত বাহিনীতে যোগ দেওয়া এবং ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে বেলারুশে নির্বাসনের পাঠানোর কথা বলা হয়েছিল।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠী এখন আর ইউক্রেনে রুশ অভিযানে উল্লেখযোগ্য সামর্থ্য নিয়ে অংশগ্রহণ করছে না।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির প্রতিরক্ষাবাহিনীর সামরিক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন ওয়াগনার যোদ্ধারা


একাত্তর/জো

জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মস্কোয় প্রায় সাড়ে চার ঘণ্টা স্থায়ী এক ম্যারাথন সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, ইউক্রেন অভিযানের পর রাশিয়া আর কোনো যুদ্ধ চায় না, তবে এর জন্য পশ্চিমাদের রুশ স্বার্থের প্রতি ‘সম্মান’ দেখাতে হবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর