ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় বাণিজ্য করবে দিল্লি-আবুধাবি

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৫:১২ পিএম

ভারতের রিজার্ভ ব্যাংক এবং সংযুক্ত আরব আমিরাতের সেন্ট্রাল ব্যাংক মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রায় বাণিজ্যিক লেনদেনে করার লক্ষ্যে দুইটি সমঝোতা চুক্তিতে সই করেছে। 

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবু ধাবি সফরে এ চুক্তি সই হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। 

ফ্রান্স সফর শেষে দিল্লিতে ফেরার পথে মোদি আবু ধাবিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন। এ সময় রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) এবং সেন্ট্রাল ব্যাংক অব ইউএই’র গর্ভনররা ভারতীয় রুপি ও সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ব্যবহার করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন করার চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে নরেন্দ্র মোদির এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।

একই দিনে নিজস্ব ফাস্ট পেমেন্ট সিস্টেমের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে আরেকটি চুক্তি সই করে দুই দেশ।

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম (এলসিএসএস) তৈরির ফলে রপ্তানিকারক এবং আমদানিকারকরা নিজ নিজ দেশীয় মুদ্রায় চালান এবং অর্থ প্রদান করতে পারবে।  

নরেন্দ্র মোদি বলেন, গত বছর ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের পর থেকে ভারত-সংযুক্ত আরব আমিরাত বাণিজ্য ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

তিনি আরও বলেন, দুই দেশের মুদ্রায় বাণিজ্য নিষ্পত্তির জন্য শনিবার স্বাক্ষরিত চুক্তিটি দুটি শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক আস্থার পরিচয় দেয়। 

আরও পড়ুন: শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের সড়ক অবরোধ

সাম্প্রতিক সময়ে বৈদেশিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এরা আগে গত সপ্তাহে বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্য রুপিতে করার কার্যক্রম শুরু হয়েছে। 


একাত্তর/আরবিএস  

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের তুমুল আন্দোলন প্রত্যাহার করে নিলে, মধ্য দিল্লির জন্তর মন্তর এবং সংলগ্ন পার্লামেন্ট স্ট্রিটে শনিবার...
‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর