আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

দক্ষিণ আফ্রিকায় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না পুতিন

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম

আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ব্রিকস সম্মেলন উপলক্ষে পুতিনের এ সফর নিয়ে কূটনৈতিকভাবে বেশ যে অস্বস্তির মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকা, এর মাধ্যমে সে সঙ্কটের নিরসন হলো।

রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দক্ষিণ আফ্রিকা আইসিসির সদস্যদেশ। সেই হিসেবে পুতিন দক্ষিণ আফ্রিকার মাটিতে পা রাখলে আন্তর্জাতিক আদালতের পরোয়ানা বাস্তবায়ন করার বাধ্যবাধকতা রয়েছে তাদের।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার কার্যালয়ের মুখপাত্র ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেন, পারস্পরিক সম্মতির ভিত্তিতে রুশ ফেডারেশনের প্রেসিডেন্ট এই সম্মেলনে যোগ দেবেন না। তবে সম্মেলনে রুশ ফেডারেশনের প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেন, গত কয়েক মাসে প্রেসিডেন্ট রামাফোসা নানা পর্যায়ে কয়েক দফা সলাপরামর্শের পর এ সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ প্রেসিডেন্ট গতকাল রাতে নানা পর্যায়ে সলাপরামর্শ করেন।

ব্রিকস গ্রুপের বর্তমান সভাপতি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের অন্যান্য সদস্যরাষ্ট্রের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন। ব্রিকসকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আধিপত্যের বিপক্ষে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়ে থাকে।

আগামী ২২ থেকে ২২ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে পুতিনকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তাকে আমন্ত্রণ জানানোর পর দেশ-বিদেশে ব্যাপক চাপের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকা।

ভিনসেন্ট ম্যাগওয়েনিয়া বলেন, প্রেসিডেন্ট রামাফোসা আত্মবিশ্বাসী যে ব্রিকস সম্মেলন সফল হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত ও মহাদেশ থেকে আসা প্রতিনিধিদের প্রয়োজনীয় আতিথেয়তার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: উত্তরাখণ্ডে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১৬

বেআইনিভাবে ইউক্রেনে রাশিয়ার দখল করা অঞ্চলগুলো থেকে শিশুদের রাশিয়ায় সরিয়ে নেওয়ার অভিযোগে আইসিসি পুতিনের বিরুদ্ধে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।


একাত্তর/জো

ভারত ও চীনের শীতল হতে থাকা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে এক বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টানা সাত বছর পর আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর