বার থেকে মাতালকে বের করে দেয়ায় অগ্নিসংযোগ, নিহত ১১

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৩৯ এএম

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে একটি বার থেকে এক ব্যক্তিকে বের করে দেয়ার পর ওই বারে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সেই আগুনে ১১ জনের মৃত্যু হওয়ার পর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার রাতে মার্কিন সীমান্তবর্তী মেক্সিকোর সান লুইস রিও কলোরাডোতে এই হামলার ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ বলছে, এক মাতাল তরুণ বিয়ার হাউস বারে একটি মলোটভ ককটেল ছুড়ে মারেন। বহিষ্কৃত হওয়ার আগে তিনি নারীদের হয়রানি করতেন বলে জানা গেছে।

শনিবার বিকেলে এক টুইটবার্তায় সান লুইস রিও কলোরাডোর মেয়র বলেন, একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো তার নাম ঘোষণা করা হয়নি।

সোনোরা রাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, আগুনে সাতজন পুরুষ ও চারজন মহিলার মৃত্যু হয়েছে এবং অন্য চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সীমান্তের ওপারে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অনেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, একজন তরুণ সেই বারে নারীদের অসম্মান করছিলেন এবং তাকে বের করে দেয়া হয়েছিল’। তিনি এক ধরণের মলোটভ ককটেল ছুঁড়ে মারেন বলে বলা হয়েছে সেখানে। 

এতে আরও বলা হয়, ‘তথ্যগুলো স্পষ্ট করতে’ এবং এই ঘটনার ‘বিচার করতে’ তদন্ত অব্যাহত রয়েছে। 

ঘটনাটি সংগঠিত অপরাধের সাথে সম্পর্কিত কিনা তা স্পষ্ট নয়, যা মেক্সিকোকে বছরের পর বছর ধরে জর্জরিত করেছে।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর