কোরআন পোড়ানোর বিরুদ্ধে তাহরির স্কয়ারে বিক্ষোভ

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:২৩ এএম

ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর অভিযোগের পর বাগদাদের তাহরির স্কয়ারে বিক্ষোভ প্রদর্শন করেছেন শত শত মানুষ। 

শনিবার ভোরে শহরের ভারী সুরক্ষাবিশিষ্ট এলাকা গ্রিন জোনে প্রায় এক হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় বেশ কয়েকটি দূতাবাস এবং গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে। 

আগেরদিন ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে কোরআন পোড়ানোর অভিযোগ ওঠে ডেনমার্কের একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে। 

রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শত শত বিক্ষোভকারী রাজধানী বাগদাদ এবং অন্যান্য প্রদেশ থেকেও এসে কোরআন অবমাননার বিরুদ্ধে স্লোগান দেয়। 

এক মাসেরও কম সময়ের ব্যবধানে সুইডেনে দুইবার ও কোপেনহেগেনে একবার কোরআন অবমাননার বিরুদ্ধে তারা কোরআন ও ইরাকের পতাকা নিয়ে প্রতিবাদ করার কথা জানিয়েছেন বিক্ষোভকারীরা। 

এসময় তারা প্রভাবশালী শিয়া ধর্মীয় ও রাজনৈতিক নেতা মুকতাদা আল-সদরের সমর্থনে স্লোগান দেন, ইরাকি পতাকার পাশাপাশি নেতার ছবি এবং তার আন্দোলনের সাথে যুক্ত পতাকা বহন করেন।

এক পর্যায়ে নিরাপত্তা বাহিনী গ্রিন জোনের দিকে যাওয়া জুমহুরিয়া সেতু অবরোধ করে, যা বিক্ষোভকারীদের ডেনিশ দূতাবাসে পৌঁছাতে বাধা দেয়।

বিক্ষোভকারীরা আগ্রাসন ও পবিত্র গ্রন্থের অপবিত্রতা প্রতিরোধে আইনের খসড়া তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বলে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। 

ডেনিশ গণমাধ্যম অনুযায়ী, উগ্র ডানপন্থী ও উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠী দানস্কে প্যাট্রিও কোপেনহেগেনে ইরাকি দূতাবাসের সামনে কুরআনের একটি কপি এবং একটি ইরাকি পতাকা পোড়ায় এবং ফেসবুকে ঘটনাটি সরাসরি সম্প্রচার করে।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন এটিকে কিছু ব্যক্তির দ্বারা ‘মূর্খতা’ বলে নিন্দা করে বলেছেন, ‘অন্যের ধর্মকে অবমাননা করা একটি লজ্জাজনক কাজ’।

তিনি বলেন, এটি কোরআন এবং অন্যান্য ধর্মীয় প্রতীক পোড়ানোর ক্ষেত্রে প্রযোজ্য। উসকানি দেয়া এবং বিভেদ সৃষ্টি করা ছাড়া এর অন্য কোনো উদ্দেশ্য নেই। 

তবে ডেনমার্কে ধর্মীয় বই পোড়ানো অপরাধ নয় বলেও তিনি উল্লেখ করেন। 

আরও পড়ুন: মস্কোর শপিংমলে গরম পানির পাইপ বিস্ফোরণে নিহত চার

কোপেনহেগেনের ঘটনার প্রতিক্রিয়ায়, ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে ‘ডেনমার্কে ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কোরআন এবং ইরাক প্রজাতন্ত্রের পতাকার অপব্যবহারের ঘটনার তীব্র নিন্দা করেছে’।

এদিকে ইরাকি প্রেসিডেন্সি আন্তর্জাতিক সংস্থা এবং পশ্চিমা সরকারগুলোর প্রতি এক বিবৃতিতে ‘উসকানি এবং ঘৃণামূলক চর্চা বন্ধ করার আহ্বান জানিয়েছে, তাদের অজুহাত যাই হোক না কেন’।


একাত্তর/এসজে

আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় তার (মরিয়মের) মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর