ক্লাস্টার বোমা ব্যাবহারে সাংবাদিক হত্যার অভিযোগ রাশিয়ার

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১১:৩৭ এএম

রাশিয়ান এক সাংবাদিককে ইউক্রেন সীমান্তে ক্লাস্টার বোমা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে বলে কিয়েভের বিরুদ্ধে অভিযোগ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শনিবার ইউক্রেনের দক্ষিণপূর্ব সীমান্তের জাপোরিজঝিয়া অঞ্চলে একটি বোমা হামলায় রোস্তিস্লাভ জুরাভলেভ নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। তিনি রাশিয়ার বার্তাসংস্থা রিয়ার যুদ্ধবিষয়ক সংবাদদাতা ছিলেন।  

রাশিয়া জানায়, সেখানে আরও তিনজন সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন।  

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেন, ইউক্রেনের গোলাবারুদ ফুরিয়ে আসায় ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিয়ে সহযোগিতা করা হবে। 

সেই সূত্র ধরে রাশিয়ার দাবি, সাংবাদিক হত্যাকাণ্ডে ইউক্রেন ক্লাস্টার বোমা ব্যাবহার করেছে। 

ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা দেয়ার ঘোষণায় ক্ষিপ্ত ক্রেমলিন। এই বিষয়ে মার্কিনীদের মিত্রপক্ষও খুশি না। প্রথম থেকেই এই পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা। 

ইউক্রেন সরকারের দাবি, ক্লাস্টার বোমা শুধু যুদ্ধক্ষেত্রে ব্যাবহারের জন্য মজুদ রাখা হয়েছে। 

তবে রাশিয়ান সেনাবাহিনী এক বিবৃতিতে বলে, ‘ইউক্রেনের সেনাবাহিনীর হামলায় ক্লাস্টার বোমা ব্যবহার করে ফলে চার সাংবাদিক আহত হয়েছেন।

image


মস্কো থেকে সাংবাদিক ড্যানিয়েল হকিনস বলেন, এই ঘটনায় মস্কো ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে।

জাতিসংঘে রাশিয়ার ডেপুটি অ্যাম্বাসেডর দিমিত্রি পলিয়ানস্কি বলেন, এই হামলা সমস্ত নীতিগত রেড লাইন অতিক্রম করেছে। 

রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের ভাইস ডেপুটি স্পিকার কনসতান্তিন কোসাচেভ বলেছেন, ইউক্রেন এবং ওয়াশিংটন এই হামলার জন্য সমানভাবে দায়ী।

আরও পড়ুন: মস্কোর শপিংমলে গরম পানির পাইপ বিস্ফোরণে নিহত চার

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জুরাভলেভের মৃত্যু পশ্চিমা শক্তি এবং কিয়েভ দ্বারা সংঘটিত একটি জঘন্য এবং পূর্বপরিকল্পিত অপরাধ।

এই ঘটনায় ইউক্রেনের কাছ থাকে এখনও কোনো মন্তব্য আসেনি।


একাত্তর/পিএজে/এসজে

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং এর আশেপাশের অঞ্চলে বড় ধরনের রাতারাতি হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সামরিক-শিল্প খাত এবং জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য...
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে নিয়ে ইউরোপীয় নেতাদের অতিরিক্ত আক্রমণাত্মক ও উস্কানিমূলক মন্তব্য না করার পরামর্শ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা মনে...
ইউরোপের দেশগুলোর সঙ্গে সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা রাশিয়ার নেই, তবে পরিস্থিতি সে রকম দাঁড়ালে মস্কো যেকোনো সংঘাতের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশসীমায় হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ‘সফলভাবে’ প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে এই আকাশযুদ্ধের ঠিক পরপরই রিয়াদের কিং...
ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক লক্ষ্য অর্জন এখনো সম্পূর্ণ হয়নি বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তেহরান নতুন করে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ...
দেশে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা এবং বিচারবহির্ভূত সহিংসতার মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়েছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রকাশিত অক্টোবর মাসের পর্যবেক্ষণ প্রতিবেদনে দেশের...
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর