মার্কিন সাবমেরিন আসার খবরে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০:২৩ এএম

পূর্ব উপকূল থেকে সমুদ্রে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিন দক্ষিণ কোরিয়ার একটি নৌবন্দরে আসার কয়েক ঘণ্টা পরই ক্ষেপণাস্ত্র দু'টি ছুড়েছে কিম প্রশাসন। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় সোমবার গভীর রাতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।  

দক্ষিণের সামরিক বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে একটি "গুরুতর উস্কানি" বলে অভিহিত করেছে, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উভয় ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে পানিতে অবতরণের আগে প্রায় ৪০০ কিলোমিটার (২৪৮ মাইল) পথ অতিক্রম করেছে। 

আরও পড়ুন: আলজেরিয়ায় ছড়িয়ে পড়ছে দাবানল, ১০ সেনাসহ নিহত ৩৪

কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের পাবলিক ব্রডকাস্টার এনএইচকে বলেছে, ক্ষেপণাস্ত্র দু'টি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এর আগে ১২ জুলাই একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) এবং ১৯ জুলাই দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ং ইয়াং। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্বেও গেলো কয়েক বছরে শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। 


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর