এবার ডেনমার্কে কোরআন পোড়ানো, ইরাকের নিন্দা

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০২:১১ পিএম

ডেনমার্কে ইরাকের দূতাবাসের সামনে ইসলামের ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়েছেন দুই বিক্ষোভকারী।

সোমবারের রাজধানী কোপেনহেগেনে ঘটা এ ঘটনায় ইতোমধ্যে নিন্দা জানিয়েছে ইরাক। খবর: বিবিসি।

নিন্দা জানানোর সাথে সাথে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর কর্তৃপক্ষকে তথাকথিত বাক স্বাধীনতা এবং বিক্ষোভের অধিকারের সুরক্ষার বিষয়টি অবিলম্বে আরও একবার ভেবে দেখার আহ্বান জানিয়েছে।

এদিকে, এ ঘটনার পর বাগদাদের ডেনমার্কের দূতাবাসের ডেনিশ স্টাফরা দেশ ছেড়েছেন বলেও জানিয়েছে ইরাক। যদিও ডেনমার্ক বলছে, তারা ইরাক থেকে দূত প্রত্যাহার করেনি।

এর আগে, গত মাসের শেষ দিকে সুইডেনে কোরআন পোড়ানো নিয়ে রীতিমত বাগদাদে দেশটির দূতাবাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ইরাকি জনতা।

কোপেনহেগেনে সোমবার কোরআন পোড়ানো দুই বিক্ষোভকারী নিজেদের ‘ড্যানিশ প্যাট্রিয়টস’ বলে দাবি করেছেন। যারা গত সপ্তাহে একই ধরনের বিক্ষোভ প্রকাশ করেছে এবং তার পুরোটা ফেসবুক লাইভে দেখিয়েছে।

আরও পড়ুন: দানিয়ুব নদীবন্দরে ইউক্রেনীয় শস্য গুদামে রুশ ড্রোন হামলা

এই ঘটনার পর দুই নর্ডিক দেশে কোরআন পোড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাগদাদে কয়েক হাজার ইরাকি বিক্ষোভ সমাবেশ করেছেন।


একাত্তর/জো

গ্রিনল্যান্ড দখলে নেয়ার বিরোধিতা করায় এবার ডেনমার্ক, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের মৌলিক মতপার্থক্য রয়েছে।
শীর্ষ মার্কিন কূটনীতিক ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার জানিয়েছেন, তিনি আগামী সপ্তাহে ডেনমার্কের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ডেনমার্কের আকাশসীমায় অজ্ঞাত ড্রোন শনাক্ত হওয়ায় স্থানীয় সময় সোমবার (২০ সেপ্টেম্বর) কোপেনহেগেন বিমানবন্দর অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে প্রায় ১৫টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর