গুরুতর অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৬:৩৯ পিএম

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কমিউনিস্ট নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, বাড়িতেই চলছিল চিকিৎসা। 

রাজ্যের তিনবারের এ মুখ্যমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়া এবং রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় শনিবার সকালে তাকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এ নেমে যাওয়ায় তাকে আইসিইউতে ভর্তি নেয়া হয়েছে। 

চিকিৎসকরা জানিয়েছেন, শনিবার সকাল থেকেই তার শরীরে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। তখনই তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেয়া হয়। পাম এভিনিউ থেকে অ্যাম্বুলেন্সে গ্রিন করিডোর করে প্রাক্তন এ মুখ্যমন্ত্রীকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে আনা হয়। 

সূত্রের খবর, রাস্তায় বুদ্ধদেবের শারীরিক অবস্থা আরও অবনতি হলে আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কিছুই জানায়নি। বর্তমানে তার চিকিৎসা শুরু হয়েছে এবং একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

image


দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যা রয়েছে রাজ্যের সাবেক এ মুখ্যমন্ত্রীর। মাঝে বেশ কয়েকবার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। পরে কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে যান।

এছাড়াও ২০২১ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক অবস্থার অবনতি হলে সে বছর ২৫ মে তাঁকে আলিপুরের এই বেসরকারি হাসপাতালেই ভর্তি করানো হয়েছিল।

আরও পড়ুন: বিএনপির হামলায় ২০ পুলিশ আহত, আটক ৯০

বুদ্ধদেব ভট্টাচার্য একজন ভারতীয় কমিউনিস্ট নেতা এবং বর্তমানে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) দলের পলিটব্যুরোর সদস্য ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী।


একাত্তর/আরবিএস  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ইসলামাবাদের হাসপাতাল থেকে আবারও আদিয়ালা জেলে ফিরিয়ে নেয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে মধ্যরাতে হঠাৎ কড়া নিরাপত্তায় হাসপাতালে এনে...
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয়...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর