রুশ নৌবহরে যুক্ত হচ্ছে ৩০ যুদ্ধজাহাজ

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৪:৪১ পিএম

রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে রুশ নৌবহরে আরও ৩০ যুদ্ধজাহাজ যুক্ত করার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রোববার রাশিয়ার নৌ-দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। খবর: তাস।

পশ্চিমা শক্তির সঙ্গে তাল মিলিয়ে ক্রমাগত নিজেদের যুদ্ধজাহাজ বাড়াচ্ছে রাশিয়া। এ বছরেই রুশ নৌবাহিনী আরও ৩০টি যুদ্ধজাহাজ পাচ্ছে বলে জানালেন প্রেসিডেন্ট পুতিন।

পুতিন বলেন, আজ রাশিয়া আত্মবিশ্বাসের সঙ্গে ক্রমাগতভাবে তার নৌবাহিনীর শক্তি বাড়াচ্ছে। এ বছরই কয়েক ধরনের ৩০টি যুদ্ধজাহাজ রুশ নৌবহরে যুক্ত হচ্ছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরুর পর কৃষ্ণসাগর ও আজভ সাগরে একাধিক রুশ জাহাজ ধ্বংসের খবর পাওয়া যায়। এর মধ্যে অন্যতম রুশ নৌবাহিনীর ফ্ল্যাগশিপ জাহাজ মস্কোভা।

গত বছর ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হওয়ার পরে একপর্যায়ে ডুবে যায় এটি। শুধু যুদ্ধজাহাজই নয়, এই যুদ্ধে প্রচুর সেনা, ট্যাংক, হেলিকপ্টার হারিয়েছে মস্কো। 


একাত্তর/জো

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর