মেক্সিকোতে বাস দুর্ঘটনায় ১৮ মৃত্যু

আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:২৭ পিএম

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

রয়টার্সের খবরে বলা হয়, দুর্ঘটনার সময় বাসটিতে ৪২ জন যাত্রী ছিলেন। তাদের অধিকাংশই বিদেশি। ভারত, ডোমিনিকান প্রজাতন্ত্র ও আফ্রিকা মহাদেশের দেশগুলো থেকে এসব যাত্রীরা এসেছিলেন। এছাড়া বাকিদের মধ্যে কেউ কেউ মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার জন্য টিজুয়ানা যাচ্ছিলেন।

সিভিল প্রোটেকশন এজেন্সির বিবৃতিতে বলা হয়, সান দিয়েগোর সীমান্তবর্তী এ অঞ্চল থেকে অসংখ্য অভিবাসী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে।

দেশটির নায়ারিত রাজ্যের সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।

সংস্থাটি আরও জানায়, চালককে দ্রুত গতিতে গাড়ি চালানোর সন্দেহে আটক করা হয়েছে। দ্রুতগতির ফলে সম্ভবত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাজ্যের রাজধানী টেপিকের কাছে একটি বাঁধের নিচে পড়ে যায়।

আরও পড়ুন: রেকর্ড উষ্ণতায় পৌঁছেছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা মাঝে মধ্যেই ঘটে। চলতি বছরেই চারটি বড় সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। গত মাসেও মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকাতে বাস দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছিলেন।


একাত্তর/আরএ

ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
মধ্য ইরানের মারকাজি প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৪ জন যাত্রী। শনিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে জানানো হয়, সাভেহ-হামেদান...
দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। কেপটাউন থেকে প্রায় ৩৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত লিউ-গামকা ও প্রিন্স অ্যালবার্টের মধ্যবর্তী...
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় পারানা রাজ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার রাজ্যটির 'বিআর-৩৭৩'  মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর