১১০ বছর বয়সে স্কুলে ফিরলেন সৌদি নারী নাওদা

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৫২ পিএম

১১০ বছর বয়সী এক সৌদি নারী পড়াশোনার জন্য স্কুলে ফিরে শোরগোল ফেলেছেন। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমে উমওয়াহ গভর্নরেটের আল-রাহওয়া সেন্টারের সহায়তায় পড়াশোনায় ফিরেছেন তিনি।

নাওদা আল-কাহতানি নামের ওই নারী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের বিশা শহরের বাসিন্দা এবং চার সন্তানের জননী। খবর: আরব নিউজ।

নাওদার বড় ছেলের বয়স ৮০, সবার ছোট সন্তানের ৫০। আরব নিউজকে তিনি বলেন, পড়তে এবং লিখতে শেখা তার জীবনকে বদলে দিয়েছে।

কয়েক সপ্তাহ আগে একটি নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর প্রতিদিন আরও ৫০ জনের সঙ্গে স্কুলে আসা শুরু করেন তিনি। সেখানে বর্ণমালার মৌলিক বিষয় এবং কোরআনের কিছু আয়াত শেখানো হয়।

নাওদা বলেন, ‘আমি এটা ভীষণ উপভোগ করি। নিয়মিত হোমওয়ার্ক করি। এটা অনেক আনন্দের।’

সৌদি শিক্ষা মন্ত্রণালয় নাওদা আল-কাহতানি সম্পর্কে একটি পোস্ট শেয়ার করেছে। সেখানে ১১০ বছর বয়সী নাওদা নিরক্ষরতা নির্মূলে প্রচেষ্টার জন্য রাজ্যের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘পড়াশোনায় ফিরে আসার কথা চিন্তা করা কঠিন ছিল। ১০০ বছরের বেশি বয়সী ব্যক্তির জন্য এটা আরও কঠিন।’

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমের শহর বিশা শহরে বেড়ে উঠেছেন নাওদা। এই অঞ্চলের গ্রামের শত শত মেয়ের জন্য স্কুলে না যাওয়া খুবই সাধারণ ঘটনা ছিল। তাই ইচ্ছা সত্ত্বেও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি।

নাওদার চার সন্তানও মায়ের পড়াশুনাকে সমর্থন করেন। তার ৬০ বছর বয়সী ছেলে মোহাম্মদ বলেন, ‘আমি প্রতিদিন সকালে মাকে কেন্দ্রে নিয়ে যাই। ক্লাস শেষে মায়ের জন্য অপেক্ষা করি। আমি খুব খুশি এবং গর্বিত। মা প্রতিদিন নতুন কিছু শিখছেন।’

এই অঞ্চলে মেয়েদের জন্য কেবল একটি হাই স্কুল আছে। তাই সেখানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় সবসময়। সময়ের সঙ্গে তা আরও বাড়ছে।

আরও পড়ুন: ফিলিপিনো জাহাজে জলকামানে পানি নিক্ষেপ, চীনা রাষ্ট্রদূতকে তলব

নাওদা বলেন, ‘আশা করি কর্তৃপক্ষ জনশিক্ষার জন্য আরও স্কুল প্রতিষ্ঠা করবে। এতে অন্যরা শিক্ষিত হতে পারে, অনেকে তাদের শিক্ষা সম্পূর্ণ করতে পারবে।’


একাত্তর/জো

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারের সুবিশাল সামরিক চুক্তির আওতায় ৪৮টি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য নিশ্চিত...
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাম টানতে সরাসরি তেহরানের ওপর গোপনে চাপ সৃষ্টি করেছে চীন। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালীতে হুথিদের সাম্প্রতিক তীব্র সামরিক আগ্রাসনে সৌদি আরবের তেল...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর