ইমরানের রায়ের বিরুদ্ধে পিটিআইয়ের আপিল

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০২:০৩ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

সোমবার দলটির পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে। খবর: দ্য ডন।

পিটিআই জানিয়েছে, ইমরান খান ন্যায়বিচার পাননি। এই মামলায় আবারও শুনানির আবেদন জানিয়েছে তারা।

রাষ্ট্রীয় উপহার কেনাবেচা দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর গত শনিবার ইমরানকে লাহোরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

ইমরানের আইনজীবী নাইম হায়দোর পাঞ্জেথা জানিয়েছেন, ইমরান খানকে কারাগারে সন্ত্রাসীদের জন্য সংরক্ষিত সেলে রাখা হয়েছে। অ্যাটক কারাগারে কোনও সুযোগ-সুবিধাই পাচ্ছেন না পিটিআইয়ের চেয়ারম্যান। ইমরান খানের সঙ্গে সোমবার দেখা করে এসব কথা জানান তিনি।

ইমরানকে যে কারাগারে বন্দি রাখা হয়েছে সেটিতে পোকামাকড়ের বাসা বলে অভিযোগ করে তার আইনজীবী জানান, বাকি জীবন কারাগারে কাটাতে প্রস্তুত বলে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান তাকে জানান।

অ্যাটক কারাগারে ইমরানকে রাখার বিষয়টিকে অবৈধ ঘোষণার পাশাপাশি তাকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের আরজি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদনটি করেছেন পিটিআই।

আরও পড়ুন: জেলেনস্কিকে হত্যাচেষ্টার সন্দেহে নারী আটক

এর আগে, তোশাখানা দুর্নীতি মামলায় শনিবার ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের বিচারক হুমায়ুন দিলাওয়ার। একই সঙ্গে তাকে ১ লাখ রুপি জরিমানাও করা হয়। আদালতের নির্দেশে লাহারের জামান পার্কের বাসভবন থেকে তাৎক্ষণিক আটক করা হয় ইমরানকে।


একাত্তর/জো

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর