ফিলিস্তিনি প্রেসিডেন্ট ও হামাস প্রধানের আলোচনা

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৪:৩১ পিএম

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহর মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার অভ্যন্তরীণ বিভক্তির অবসান এবং অভ্যন্তরীণ পুনর্মিলন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে টেলিফোনে এ আলোচনা হয়। খবর: আলজাজিরা।

টেলিফোন কথোপকথনে তারা জুলাইয়ের শেষের দিকে মিশরে অনুষ্ঠিত একটি বৈঠকের ফলাফলের ফলোআপ নিয়ে আলোচনা করেছেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে। ওই বৈঠকে ফিলিস্তিনি উপদলের নেতারা বিভাজনের অবসানে কাজ করতে এবং জাতীয় ঐক্য গঠনের জন্য একটি কমিটি গঠন করতে সম্মত হন।

এক বিবৃতিতে হামাস বলেছে, আব্বাস এবং হানিয়াহ কমিটি গঠন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, ‘একমত হওয়া কমিটি সমস্ত ফাইল নিয়ে আলোচনা করবে যাতে এটি সেক্রেটারি জেনারেলদের (ফিলিস্তিনি দলগুলোর) পরবর্তী বৈঠকের আগে তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করতে পারে।’

আরও পড়ুন: সিরিয়ায় আইএসের হামলায় ২৩ সেনা নিহত

দুই নেতা ফিলিস্তিনি জনগণকে কাছাকাছি আনতে এবং অভ্যন্তরীণ ঐক্য গঠনের জন্য ‘বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে’ এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর