বিজেপি নেতা সানা খান হত্যায় স্বামী গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৩:০১ পিএম

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মহারাষ্ট্র ইউনিটের সংখ্যালঘু শাখার প্রধান সানা খান নিখোঁজ হননি, তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার তার স্বামী আমিত সাহু পুলিশের কাছে এমন স্বীকারোক্তিই দিয়েছেন। সাহুসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, নাগপুরের বিজেপি নেত্রী সানা খান নিখোঁজ হওয়ার দশ দিন পর, এ শুক্রবার তার স্বামী অমিত সাহুকে মধ্যপ্রদেশের জবলপুরে তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অমিত অপরাধ স্বীকার করেছেন এবং নাগপুর পুলিশের একটি দল জবলপুরের ঘোরা বাজার এলাকা থেকে অন্য একজনের সাথে তাকে গ্রেপ্তার করে।

সানা তার স্বামী অমিতের সঙ্গে দেখা করতে নাগপুর থেকে মধ্যপ্রদেশের জবলপুর গিয়েছিলেন এবং দু'দিনের মধ্যে বাড়ি ফেরার কথা ছিলো, কিন্তু তিনি ফিরে আসেননি। অমিত সাহু মদ চোরাচালানের ব্যবসায় জড়িত এবং জবলপুরের কাছে রাস্তার ধারে রেস্তোরাঁ চালাতেন। 

আর্থিক লেনদেন নিয়ে সানা ও পাপ্পুর মধ্যে বিরোধ চলছিলো। জিজ্ঞাসাবাদে সানা খানকে খুনের কথা স্বীকার করেছে অমিত। তিনি বলেন, সানাকে তার নিজের বাড়িতে মারধর করার ফলে তার মৃত্যু হয়। এরপর জবলপুর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে হিরণ নদীতে তার লাশ ফেলে দেন। 

আরও পড়ুন: ইনস্টাগ্রাম থেকে আয়ের খবর সত্য নয়: কোহলি

পুলিশ জানিয়েছে, সানা ও অমিতের মধ্যে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলছিলো। তাদের মধ্যে অর্থ নিয়েও বিরোধ ছিলো। সানা অমিতের সাথে দেখা করতে নাগপুর থেকে জবলপুরে এসেছিলেন এবং সে সময় তাদের মধ্যে উত্তপ্ত তর্ক হয়। এরপর অমিত সানার মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। 

পুলিশ আরও জানিয়েছে, এই মামলায় আরও একজন জড়িত রয়েছে এবং তারা সক্রিয়ভাবে এই ব্যক্তির সন্ধান করছে। বর্তমানে গ্রেপ্তার আসামি আমিতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সানা খান গেলো ২ আগস্ট নাগপুর থেকে জবলপুরে আসেন এবং এরপর নিখোঁজ হন। 


একাত্তর/আরবিএস  

ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর