পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে গুলি করে হত্যা, রাতভর বিক্ষোভ

আপডেট : ১৩ আগস্ট ২০২৩, ০১:০৯ পিএম

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় ভোট পরবর্তী সহিংসতার জেরে শেখ সাহেব আলি নামে এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। সামলার পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি।

শনিবার রাতে হাড়োয়ার খাসবালান্ডা গ্রাম পঞ্চায়েতের সামলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমসের।   

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক কারণেই তৃণমূলের অপর একটি পক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ি ফেরার সময় তার পথ আটকে দাঁড়ায় পাঁচ থেকে সাতজন দুষ্কৃতকারী। এসময় তাকে লক্ষ্য করে আট থেকে দশ রাউন্ড গুলি ছোড়া হয়। বুক, পিঠ এবং মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সাহেব আলির মৃত্যু হয়। 

হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভ চলে রাত আড়াইটা পর্যন্ত। উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকা। বিক্ষোভ সামলাতে রাতেই এলাকায় বিশেষ বাহিনী র‌্যাফ নামায় পুলিশ।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে রাতেই রাস্তা থেকে সাহেব আলির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে মরদেহ পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে।

আরও পড়ুন: ভারতে বাসচাপায় একই পরিবারের সাতজন নিহত

পুলিশ জানিয়েছে, শেখ সাহেব আলি মোটরসাইকেলে করে ফেরার সময় একদল লোক হামলা চালায়। তার গায়ে এবং মোটরবাইকে গুলি লাগে। 

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাজনৈতিক কারণেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।

দোষীদের গ্রেপ্তারে হাড়োয়াজুড়ে পুলিশি অভিযান চলছে। 


একাত্তর/আরবিএস  

পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যস্ততম নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনের ঘটনায় শিশু ও বাংলাদেশিসহ অন্তত ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার রাত...
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মন্দিরনগরী তারাপীঠে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর