'ব্রিকস' নিয়ে পুতিন-রাইসি ফোনালাপ

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০৪:৪৯ পিএম

বিশ্বের পাঁচটি গুরুত্বপূর্ণ দেশের অর্থনৈতিক জোট ব্রিকসে তেহরানের সম্ভাব্য সদস্যপদ পাওয়ার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।

ক্রেমলিনের বরাতে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক ফোনালাপে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও জ্বালানি সহযোগিতা শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা করেছেন। 

ইরান যখন ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টা করছে ঠিক সে সময় পুতিনের সঙ্গে রাইসির এ ফোনালাপ অনুষ্ঠিত হলো।

এর আগে গেলো জুন মাসে রাইসি বলেছিলেন, 'ব্রিকস' এ যোগ দিতে প্রস্তুত ইরান। এ জন্য আমরা সাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দিয়েছি এবং ব্রিকসে যোগদানের জন্য আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি।

সংশ্লিষ্টদের মতে, বিশ্বব্যাপী মার্কিন ডলারের আধিপত্যবাদ মোকাবিলায় ব্রিকস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

দক্ষিণ আফ্রিকা বলছে, ইরান, সৌদি আরব, আর্জেন্টিনা ও মিশরসহ বিশ্বের প্রায় ৪০টি দেশ ব্রিকসে যোগ দেয়ার আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক আবেদন জানিয়েছে। দেশগুলোকে সদস্যপদ দেয়ার পক্ষে মত দিয়েছে চীন-রাশিয়া। 

আরও পড়ুন: অবশেষে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ইউক্রেনের

আগামী ২২ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিন দিনব্যাপী ব্রিকসের পরবর্তী বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৫তম এ শীর্ষ সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উপস্থিত থাকবেন।

ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদর দপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।


একাত্তর/আরবিএস  

ডিসেম্বরের কনকনে ঠান্ডায় ফ্লোরিডার মিয়ামিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেগা বৈঠক হতে চলেছে কি না, তা নিয়ে বিশ্বরাজনীতিতে চরম জল্পনা তুঙ্গে। জি-২০...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বার্তায় তিনি দুই দেশের মধ্যকার বিশেষ ও অগ্রাধিকারপ্রাপ্ত কৌশলগত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর