থাইল্যান্ডে ফিরেই গ্রেপ্তার থাকসিন সিনাওয়াত্রা

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ০২:২৬ পিএম

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর দেশে ফিরেই গ্রেপ্তার হয়েছেন। বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় আদালতে।

সিঙ্গাপুর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে মঙ্গলবার সকাল ৯টার পর ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন তিনি। খবর আলজাজিরা’র।

বিমানবন্দরে অবতরণের পর টার্মিনাল ভবনের পাশে স্থাপিত থাই রাজার প্রতিকৃতির সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন থাকসিন। এর কিছুক্ষণ পর পুলিশের একটি ভ্যানে করে তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধের বিভিন্ন অভিযোগ রয়েছে। আট বছরের সাজার আদেশও রয়েছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলেছেন তিনি।

বাবার আগমনে ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করে পেতোংটার্ন শিনাওয়াত্রা লিখেছেন, ‘থাইল্যান্ডে আবারও স্বাগতম বাবা।’

থাই সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, থাকসিন সিনাওয়াত্রা আগামী আট বছরের জন্য কারাগারে বন্দি থাকবেন। এরপরই তাকে ব্যাংককের একটি কারাগারে নেওয়া হয়।

আইনি প্রক্রিয়া মেনেই এ রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তার মেয়ে।

এদিকে, তার দেশে আসার খবরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা। কয়েকটিতে লেখা ছিল, স্বাগতম থাকসিন, স্বাগতম প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ড্রোন হামলার পর মস্কো বিমানবন্দরে ফ্লাইট ব্যাহত

২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রার বড় ভাই থাকসিন সিনাওয়াত্রা। এর পরপরই বড় দুর্নীতির অভিযোগ এড়াতে দেশ ছাড়েন তিনি।


একাত্তর/জো

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উপকণ্ঠে একটি স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় হামলাকারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২২ জন আহত হয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর