হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১২:৫৩ পিএম

স্বেচ্ছায় নির্বাসন থেকে ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর কারাগারে পাঠানো সাবেক থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে কর্মকর্তারা বলেছেন, তার হৃৎপিণ্ড এবং রক্তচাপ নিয়ে উদ্বেগ রয়েছে। 

থাইল্যান্ডের পপুলিস্ট রাজনৈতিক দল ফেউ থাইয়ের প্রতিষ্ঠাতা এই বিলিওনেয়ারের সর্বশেষ অবস্থা স্পষ্ট নয়। তার প্রতিনিধিরাও এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

সংশোধন বিভাগ এক বিবৃতিতে বলেছে, থাকসিন বুকে ব্যথা এবং উচ্চ রক্তচাপ অনুভব করেছিলেন। বুধবার বেলা ২টার দিকে তাকে ব্যাংককের পুলিশ হাসপাতালে রেফার করা হয়। 

গত ১৫ বছর ধরে স্বেচ্ছায় নির্বাসনে থাকা থাকসিন মঙ্গলবার দেশে ফেরেন। তবে দেশের মাটিতে পা রাখার সাথে সাথে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এ ঘটনার কয়েক ঘণ্টা পরই থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন তার রাজনৈতিক মিত্র স্রেথা থাভিসিন। 

ফেউ থাই পার্টির স্রেথা রাজার অনুমোদন পেয়ে প্রধানমন্ত্রী হয়েছেন বলে বুধবার সংসদের একজন কর্মকর্তা জানিয়েছেন।

পুলিশ বলেছে, থাকসিনকে হাসপাতালে ভর্তি করা হয় কারণ কারাগারে তিনি সঠিক যত্ন পাবেন এমন গ্যারান্টি নেই। 

সহকারী ন্যাশনাল পুলিশ চিফ লেফটেন্যান্ট জেনারেল প্রচুয়াব ওংসুক রয়টার্সকে বলেন, পরিস্থিতি মূল্যায়ন করে কারা কর্তৃপক্ষ দেখেছে যে সেখানে রোগীর যত্ন নিতে পারে এমন ডাক্তার এবং চিকিৎসা সরঞ্জামের অভাব রয়েছে।

আরও পড়ুন: স্রেথা থাভিসিন থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত

মঙ্গলবার সুপ্রিম কোর্ট নিশ্চিত করেছে যে ক্ষমতার অপব্যবহার এবং স্বার্থের দ্বন্দ্বের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় থাকসিনকে আট বছর জেল খাটতে হবে।

রয়টার্সকে সংশোধনী বিভাগের মহাপরিচালক আয়ুথ সিনটোপ্যান্ট বলেন, রাতে হাসপাতালে নেয়ার সময় থাকসিনের সঙ্গে আটজন কারারক্ষী ছিলেন।


একাত্তর/এসজে

থাইল্যান্ডের উত্তরাঞ্চলের একটি ব্যক্তিগত সাফারি পার্কে সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে প্রাণঘাতী ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণে অন্তত ৭২টি বাঘ মারা গেছে। 
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহতম সীমান্ত সংঘাতের অবসান ঘটেছে। কয়েক সপ্তাহের প্রচণ্ড লড়াইয়ের পর শনিবার দেশ দুটি নতুন করে যুদ্ধবিরতিতে...
কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার সীমান্ত সংঘর্ষে একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ এনেছে। এমন পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাইয়ে তাঁর মধ্যস্থতায়...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর