দিল্লির পুলিশকর্মীদের সাথে নৈশভোজ করবেন মোদি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৫ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ সপ্তাহে দিল্লি পুলিশের ৪৫০ জন কর্মীর সাথে রাতে খাবার খাবেন। জি-২০ শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করায় তাদের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হচ্ছে। 

দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, যারা জি-২০ সামিটে ভালো কাজ করেছিলেন এমন পুলিশ কর্মীদের একটি তালিকা চেয়েছেন দিল্লি পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা। প্রতিটি জেলার কনস্টেবল থেকে পরিদর্শক পর্য ন্ত যারাই ভালো কাজ করেছেন তাদের নাম থাকবে ওই তালিকায়।

তালিকায় ৪৫০ জন পুলিশ কর্মী থাকবে বলে আশা করা হচ্ছে। যারা ভারত মণ্ডপমে প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ করবেন। ভারত মণ্ডপমে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।

কোনো বড় অর্জনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেওয়ার এ ধরনের আয়োজন মোদির এবারই প্রথম নয়। মে মাসে নতুন সংসদ ভবন উদ্বোধনের আগে, তিনি এর নির্মাণে সঙ্গে সংশ্লিষ্ট শ্রমিকদের সংবর্ধনা দিয়েছিলেন।

এ সপ্তাহের শুরুতে, জি-২০ সম্মেলনে অবদানের জন্য পুলিশ কমিশনার সঞ্জয় আরোরাকে বিশেষ প্রশংসা ক্রেস্ট এবং দিল্লির বেশ কয়েকজন পুলিশকর্মীকে প্রশংসাপত্রও দিয়েছিলেন মোদি।

পুলিশের সঙ্গে নৈশভোজের ঘোষণা দেয়া হয় গত ১১ সেপ্টেম্বর। সেখানে বলা হয় পেশাদারত্ব এবং সফলভাবে জি-২০ আয়োজন হয়েছে। যাতে দিল্লি পুলিশের সব শ্রেণির কর্মীর অংশগ্রহণ ও অবদান ছিলো। কেবলমাত্র তাদের দ্বারাই এ আয়োজন সম্ভব হয়েছে। প্রতিটি অংশগ্রহণকারীর এ আয়োজনে অবদান রয়েছে।

শীর্ষ সম্মেলনের আগে এবং চলাকালীন উভয় ক্ষেত্রেই দিল্লি পুলিশের জন্য এটি কঠিন কাজ ছিলো। যা দেশের এবং বিশ্ব নেতাদের বৃহত্তম সমাবেশ দেখেছিলো।

সর্বোচ্চ স্তরের নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করার জন্য, বিশেষ সুরক্ষা গোষ্ঠী এবং দিল্লি পুলিশের কর্মীরা যে হোটেলগুলিতে নেতা এবং তাদের প্রতিনিধিরা অবস্থান করছিলেন সেগুলির জন্য কোড শব্দও ব্যবহার করেছিলেন।

দ্য আইটিসি মৌর্য শেরাটন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবস্থান করছিলেন, তার কোড নাম ছিলো ‘প্যান্ডোরা’ এবং ‘সামারা’ ছিলো শাংরিলার নাম যেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং তার স্ত্রী অক্ষতা মূর্তি শীর্ষ সম্মেলনের সময় অবস্থান করেন।

বিশ্বনেতারা যে জায়গাগুলো পরিদর্শন করেছেন তার জন্যও কোড শব্দ ব্যবহার করা হয়েছে। রাজঘাটকে বলা হতো ‘রুদপুর’ এবং প্রগতি ময়দান, যেখানে সম্মেলন অনুষ্ঠিত হতো, সেটি ছিলো ‘নিকেতন’।

একাত্তর/পিএজে/কেএসএইচ
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর