আজারবাইজান-আর্মেনিয়া সংঘাত

নাগোরনো-কারাবাখ ছাড়ছেন জাতিগত আর্মেনীয়রা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৩ পিএম

বিচ্ছিন্নতাবাদীদের অস্ত্রসমর্পণের পর আজারবাইজানের নাগোরনো-কারাবাখ ছাড়তে শুরু করেছেন জাতিগত আর্মেনীয়রা। রোববার আর্মেনীয় শরণার্থীদের একটি দল সীমান্ত পার হয়ে আর্মেনিয়ায় প্রবেশ করে। সেখানে তাদের নিবন্ধনের কার্যক্রম শেষ করে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

আতঙ্ক আর উদ্বেগ নিয়েই নাগরনো-কারাবাখ ছাড়ছেন আর্মেনীয়রা। সেখানে থাকা এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয় নিজ দেশে চলে আসতে পারেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির নেতারা জানান, আর্মেনীয়রা আজারবাইজানের অংশ হয়ে থাকতে চান না। তারা জাতিগত নিধনের শিকার হওয়ারও আশঙ্কা করছেন। খবর আল-জাজিরার।

কয়েকজন আর্মেনীয় জানান, শেষ কিছুদিন ধরেই ভয়াবহ আতঙ্কে দিন কাটিয়েছেন তারা। একের পর এক বোমা বিস্ফোরণ হয় রাতে। এখানে থাকলে প্রাণে বাঁচবো বলে মনে করছি না।

রোববার এক হাজার ৫০ জন নাগোরনো-কারাবাখ ছেড়ে আর্মেনিয়ায় পৌঁছেছেন। এই দলে নারী, শিশু ও বয়স্ক মানুষের সংখ্যা বেশি ছিল। সেখানে তাদের নিবন্ধনের কার্যক্রম শেষ করেন আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীরা।

আহতরাও আর্মেনিয়ার দিকে। আর্মেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, ২৩ জন আহত সেনাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হচ্ছে।

তারা বলেন, আমাদের পরিবারগুলো আশ্রয়কেন্দ্রে ছিলো। শনিবার আমাদের অস্ত্র জমা দিতে হয়েছে। তাই আমরা সেখান থেকে চলে এসেছি।

গত বুধবার আজারবাইজানের আকস্মিক অভিযানের মুখে অস্ত্রসমর্পণ ও যুদ্ধবিরতিতে রাজি হয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। বিষয়টি তদারকি করছেন সেখানে থাকা রাশিয়ার শান্তিরক্ষীরা।

এদিকে নাগোরনো-কারাবাখের জাতিগত আর্মেনিয়ান জনগোষ্ঠীর ভাগ্য কোন দিকে যাবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও বেলজিয়াম।

আজারবাইজারের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ নাগরনো কারাবাখে বসবাসরত জাতিগত আর্মেনিয়ানদের অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা জানিয়েছিলেন, বেসামরিক মানুষকে শাস্তি দেয়া হবে না। কিন্তু সেখানে থাকা আর্মেনীয়দের কাছে এ প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য হয়নি।

একাত্তর/আরএ
ড্রোন হামলার অভিযোগকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়ার এক সপ্তাহ পর ইরানের সঙ্গে সীমান্ত পুনরায় খুলে দিয়েছে আজারবাইজান।
আর্মেনিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পরমাণু সহযোগিতা সংক্রান্ত একটি বহু বিলিয়ন ডলারের চুক্তি সই হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি ট্রাম্পকে শান্তিকামী নেতা হিসেবে আখ্যা দেন।
পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর