৮৩ বছরের মধ্যে উষ্ণতম ‘সেপ্টেম্বর’ দেখলো বিশ্ব

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:৪৪ পিএম

বিশ্বজুড়ে চলছে ব্যাপক তাপপ্রবাহ। প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। যার ফলে দীর্ঘ ৮৩ বছরের মধ্যে উষ্ণতম 'সেপ্টেম্বর' মাস দেখলো বিশ্ব। চলতি ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে যে গরম অনুভূত হয়েছে, তা এর আগে কখনো দেখা যায়নি। 

বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইউরোপের জলবায়ু সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস। খবর ইউরো নিউজের। 

সংস্থাটি বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরে গড় তাপমাত্রা শূন্য দশমিক ৯৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিলো। এমনকি এটি ১৯৪০ সালের দীর্ঘমেয়াদি উষ্ণ গড় তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। 

কোপার্নিকাসের পরিচালক কার্লো বুওনটেম্পো বলেন, এটি সত্যিই অদ্ভুত। আমাদের রেকর্ডে থাকা কোনো মাসে আমরা এমন কিছু দেখিনি।

যদিও জুলাই এবং আগস্টের তাপমাত্রা বেশি ছিলো কারণ, এই দুইটি ক্যালেন্ডারের উষ্ণ মাস। কিন্তু সেপ্টেম্বরের তাপমাত্রা বৃদ্ধিকে বিজ্ঞানীরা সবচেয়ে বড় অসঙ্গতি বা স্বাভাবিক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। 

বিশেষজ্ঞর বলছেন, এল নিনোর প্রভাব ছাড়াও উষ্ণায়ন গ্যাসের চলমান নির্গমন তাপমাত্রাকে বাড়িয়ে তুলছে। 

তাপমাত্রা বৃদ্ধির হার দেখে হতবাক হয়েছেন অনেক বিজ্ঞানী। তারা বলছেন, ২০২৩ সাল সবচেয়ে উষ্ণ বছর হিসেবে এখন রেকর্ডে গড়ার পথে রয়েছে। তাই, সামনে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠবে।

 

আরবিএস  
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
তীব্র তাপপ্রবাহে নাকাল ভারত। গেলো ৭২ ঘণ্টায় দেশটির দিল্লি ও নয়ডায় তীব্র তাপপ্রবাহে ১৫ জনের মৃত্যু হয়েছে। 
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
বিশ্বে গেলো কয়েক বছরে রেকর্ড গতিতে ভেঙেছে মেরু অঞ্চলের বরফস্তর, বেড়েছে উষ্ণতা। যা দেখে বিজ্ঞানীরা রীতিমতো শঙ্কিত। বুধবার প্রকাশিত এক গবেষণাপত্রে ৫০ জনেরও বেশি শীর্ষ স্থানীয় বিজ্ঞানী এই বিষয়ে সতর্ক...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর