ভারতে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে, উদ্বেগ বাড়াচ্ছে কেরালা

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:১৭ এএম

করোনাভাইরাস মহামারীতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমেছে। প্রায় তিন মাস পরে ৪০ হাজারের নিচে নেমেছে সংক্রমণ। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে প্রাণহানির সংখ্যাও। যদিও বেড়েছে দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

সোমবার (৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৯৬ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে তিন হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারীর শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি পাঁচ লাখ ৮৫ হাজার ২২৯ জনে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন চার লাখ দুই হাজার ৭২৮ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৪২ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে পাঁচ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় সাড়ে তিন হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা চার লাখ ৮২ হাজার ৭১ জন।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৪ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ২২ হাজার ৫০৪ জনের।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ১৫২

নতুন করে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হলেও এর দৈনিক হার আগের দিনের থেকে বেড়ে হয়েছে ২ দশমিক ৬১ শতাংশ। রোববার এই হার ছিল ২ দশমিক ৩৪ শতাংশ। প্রতিদিন যে সংখ্যক কোভিড টেস্ট করা হয়, তার মধ্যে যত শতাংশের রিপোর্ট পজিটিভ আসে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়।

ভারতের রাজ্যগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে কেরালার দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১২ হাজার ১০০ জন নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এছাড়া মহারাষ্ট্রে সাড়ে পাঁচ হাজারের বেশি, তামিলনাড়ুতে প্রায় চার হাজার এবং অন্ধ্রপ্রদেশে তিন হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

একাত্তর/এসি

জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর