খালি গায়ে অফিসের সভায় হাজির বড়কর্তা!

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৭:৩৬ পিএম

সিনেমার পর্দায় খালি গায়ে বা উদোম হয়ে হাজির হওয়ার নজির অনেক। বিশেষ করে নায়করা তাদের সুঠাম শরীর দেখাতে প্রায় খালি গায়ে অ্যাকশন দৃশ্য হাজির হন। কিন্তু যদি শোনা যায়, এক নামী দামী প্রতিষ্ঠানের বড় কর্তা খালি গায়ে কোন সভায় হাজির হয়েছেন, তাহলে চোখ কপালে উঠবে এটাই স্বাভাবিক। 

ঠিক এমন কাজ করেই শিরোনামে এসেছেন মালয়েশিয়ার বেসরকারি এয়ারলাইন্স কোম্পানি এয়ার এশিয়ার শীর্ষকর্তা টনি ফার্নান্দেস। খালি গায়ে হাজির হয়েছেন নিজ প্রতিষ্ঠানের সভায়। এভাবে খালি গায়ে মিটিং করা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তিনি নিজেই সেই ছবি পোস্ট করেছেন। 

টনি ফার্নান্দেসের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, খালি গায়ে চেয়ারে বসে অফিসের মিটিং করছেন তিনি, আর তাঁর শরীর ম্যাসাজ করে দিচ্ছেন এক নারী।  সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এই ছবি। হাস্যরসের পাশাপাশি এয়ার এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা টনির সমালোচনাও করছেন অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলেছে, সম্প্রতি ক্যারিয়ার বিষয়ক সামাজিক মাধ্যম লিঙ্কড-ইনে টনি ফার্নান্দেস নিজেই ছবিটি শেয়ার করেছেন। তাঁর কোম্পানি কতোখানি কাজের স্বাধীনতা দিয়ে থাকে, তা বোঝাতেই তিনি এই ছবি পোস্ট করেন বলে জানান।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, সপ্তাহ জুড়ে ভীষণ কাজের চাপ ছিলো। ইন্দোনেশিয়ায় এয়ার এশিয়ার সিইও ভেরানিটা ইয়োসেফাইনআমাকে ম্যাসাজ নেয়ার পরামর্শ দিয়েছিলেন। ইন্দোনেশিয়া এবং এয়ার এশিয়ার এই সংস্কৃতি ভালো লেগেছে। আমি ম্যানেজমেন্ট মিটিংয়ের মধ্যেই ম্যাসাজ নিতে পেরেছি।

তার এভাবে খালি গায়ে সহকর্মীদের সঙ্গে মিটিং করা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। অনেকে এয়ার এশিয়া সিইওর আচরণকে অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন। একজন লেখেন এমন বড় এক কোম্পানির প্রধান নির্বাহী, তিনি খালি গায়ে ম্যাসাজ নিতে নিতে মিটিং করছেন। এমন আচরণ যথাযথ নয়।

একাত্তর/এআর
আকাশসীমায় যেন কোনো দারুণ থ্রিলার সিনেমার চিত্রনাট্য উন্মোচিত হলো! ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে হঠাৎ ৩০০ ফুট উচ্চতা হারিয়ে ফেলার ভয়াবহ ঘটনার নেপথ্যে উঠে এলো এক বিস্ফোরক...
পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীর উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মার্কিন নৌবাহিনীর এক রহস্যময় চাল বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাহরাইনে মোতায়েন থাকা দুটি অত্যাধুনিক...
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০ লাখেরও বেশি মানুষ।
ভেনেজুয়েলা ও এর আশপাশের আকাশপথ ‘পুরোপুরিই বন্ধ’ বিবেচনা করতে সব এয়ারলাইন্সসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর