পশ্চিম ইউরোপে ঘূর্ণিঝড় সিয়ারানের আঘাতে নিহত ১৬

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

ইউরোপের পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় ‘সিয়ারান’ এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বর্ষণ এবং রেকর্ড গতির বাতাসের কারণে মানুষের চলাফেরায় ব্যাঘাত হচ্ছে। 

খবর বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার ঘূর্ণিঝড় সিয়ারান আঘাত হানার পর আবহাওয়া ইউরোপের পশ্চিমাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতের জন্য জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

পর্তুগাল উপকূলে ঝড়ের আঘাতে মারা গেছে তিনজন। আঘাত হানার পর লিসবনের উত্তর দিক দিয়ে ঝড়টি চলে যায়।

ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় টাস্কানি এলাকায় ঝড়ের আঘাতে ছয়জন প্রাণ হারিয়েছে। 

দেশটির টাস্কানি জুড়ে বন্যা কবলিত বিভিন্ন টানেলে আটকে থাকা গাড়ির চালকদের সাহায্য করার জন্য উদ্ধার পরিষেবাগুলোকে ডেকে পাঠানো হয়। পরে তাদের উদ্ধার করা হয়েছে। 

সিয়ারানের আঘাতে ডাচ শহর ভেনরেতে একজন পুরুষ, মাদ্রিদে একজন নারী এবং জার্মানিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এনডিস পাওয়ার নেটওয়ার্ক জানায়, গ্রিনিচ মান সময় ১৭০০টা নাগাদ ফ্রান্সের ৩২৫,০০০ পরিবার বিদ্যুতবিহীন অবস্থায় ছিল।

জাতীয় আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেছে, ব্রতাইনে বাতাসের গতি একেবারে ‘অস্বাভাবিক’ ছিলো। এরআগে কখনো সেখানে এতো বেশি গতির বাতাস বয়ে যেতে দেখা যায়নি।

এদিকে ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে উপকূল বরাবর ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় কয়েকশ’ স্কুল বৃহস্পতিবার বন্ধ করে দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে বিমান, রেল ও ফেরি সার্ভিস বাতিল করা এবং অনেক ক্ষেত্রে দীর্ঘ বিলম্বিত হয়।

খবরে বলা হয়, দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে ইউরোপের প্রধান কেন্দ্র আমস্টাডামের শিফোল বিমানবন্দরে দুইশ'র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার স্পেনের ১১টি বিমানবন্দরে ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় রেল সার্ভিস স্থগিত করা হয়।

বেলজিয়ামের এন্টওয়ার্প বন্দর বন্ধ করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতির কারণে ব্রাসেলস থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, গ্রিনহাউস গ্যাসের প্রভাবে উষ্ণতা ক্রমেই বৃদ্ধি পাওয়ায় বিশ্ব আরও চরম আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনার মুখোমুখি হবে। 

আরবিএস  
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর