অস্ট্রেলিয়ায় উড়ান বিধ্বস্ত হয়ে নিহত তিন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:৫০ পিএম

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উত্তর-পশ্চিমে মাউন্ট ইসা'র কাছে ছোট একটি উড়ান বিধ্বস্ত হয়ে তিন দমকলকর্মী নিহত হয়েছেন। গেলো কয়েকদিনে দেশটির বেশ কিছু অঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। নিহত কর্মীরা এ সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন। 

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালে ভিক্টোরিয়া রাজ্যে উড়ানটি বিধ্বস্ত হয়। 

পুলিশ জানিয়েছে, দমকলকর্মীদের বহনকারী উড়ানটি ম্যাককিনলে শহরের প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই অঞ্চলটি প্রাদেশিক রাজধানী ব্রিসবেন থেকে প্রায় ১৫০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জরুরি কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়।

উড়ানে থাকা তিন দমকলকর্মীর পরিচয় ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে পুলিশ। 

কর্তৃপক্ষ বলছে, ফায়ার ম্যাপিং করার জন্য উড়ানটি কুইন্সল্যান্ড ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।  

আরবিএস  
পেরুর বিখ্যাত নাজকা রেখা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে যাওয়া বিদেশি পর্যটকদের বহনকারী একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
কলম্বিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলে দেশটির সামরিক বাহিনীর একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৬৬ জন নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর